ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজিবপুরে জাতীয় সমবায় দিবস পালিত আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিশাল র‍্যালি শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক বাসভবন রক্ষার দাবিতে এনসিপির স্মারকলিপি কুমিল্লায় উদ্বোধনের পাঁচ মিনিটেই মেলা শেষ কুমিল্লায় এক মাসে চুরি কমেছে ৫৩টি, বেড়েছে নারী ও শিশু নির্যাতনের মামলা জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে কুমিল্লায় হামদ-নাত-আজান প্রতিযোগিতা নারী-পুরুষ সবাইকে সমবায়ের আওতায় এনে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটির আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে,  বাড়ছে শীত : ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে কুমিল্লায় হামদ-নাত-আজান প্রতিযোগিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৯:৫২ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে কুমিল্লায় বিশেষ দোয়া মাহফিল এবং হামদ্-নাত, কেরাত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর আয়োজন ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল ও প্রতিযোগিতায় কুমিল্লা নগরী ও আশপাশের এলাকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কুমিল্লা টাউন হলের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া আরাবিয়া কাসেমুল উলুম, কুমিল্লার সিনিয়র মুহাদ্দিস ও মুফতি নাইমুল ইসলাম।

এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবির সাজ্জাদ।

অনুষ্ঠানে কুমিল্লার তিনজন বর্ষীয়ান আলেমকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন মরহুম আল্লামা নুরুল হক (মরণোত্তর), কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও জামিয়া আরাবিয়া কাসেমুল উলুমের মুহতামিম আল্লামা আব্দুর রাজ্জাক কাসেমী এবং যশপুর মাদরাসার সাবেক মুহতামিম আল্লামা আলী আহমদ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, দেশের মানুষের আস্থা, ভালোবাসা ও আবেগ ধারণ করে জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। ঐতিহাসিক ৭ নভেম্বর পরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে তিনি দেশে ঐক্য, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার উদ্যোগ নেন। তার সেই আদর্শে উজ্জীবিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে এ দল এগিয়ে চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :