ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় অন্নকূট মহোৎসব, ইসকন মন্দিরে হাজারো ভক্তের সমাগম ঘটে  সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মধ্যনগরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেধ সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, সাবেক পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড নিখোঁজ সংবাদ টুঙ্গিপাড়ায় “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” বলে গ্রামীন ব্যাংকে পেট্রোলবোমা নিক্ষেপ তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘উদ্যোগ’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ  গোবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন দিরাইয়ে নিজ ঘর থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধর্মঘটের নামে নাশকতার বিরুদ্ধে বাগলীতে বিক্ষোভ মিছিল 

কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়, একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩০:০৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইয়াছিন মিয়া, মোঃ ইয়াছিন মিয়া : কুমিল্লার সদর দক্ষিণে ১৯ বছর আগের একটি ডাকাতি মামলায় আট আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং অপর সাতজনকে আট বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার অপর এক আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার ১০ নভেম্বর কুমিল্লার যুগ্ম দায়রা আদালত-১২-এর বিচারক শেখ সাদী রহমান এ রায় ঘোষণা করেন।

১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন মো. আবাদ মিয়া। আট বছর করে কারাদণ্ডপ্রাপ্ত অপর সাত আসামি হলেন মো. রফিকুল ইসলাম, মনির হোসেন, মো. আবুল খায়ের প্রকাশ মনির, দুলাল মিয়া ওরফে দুলাল, মো. তাজুল ইসলাম, মজিবুর রহমান ও মো. আবদুর রহিম ওরফে রহিম। অপর আসামি কামাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দেয়া হয়েছে।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মনির হোসেন, মজিবুর রহমান ও মো. তাজুল ইসলাম এবং খালাসপ্রাপ্ত আসামি কামাল হোসেন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত অপর আসামিরা পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১০ এপ্রিল গভীর রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রাকাশের উত্তরপাড়া এলাকায় বাদী মো. হারুন মজুমদারের বসতঘরে প্রবেশ করে একদল ডাকাত। এ সময় পরিবারের সদস্যদের জিম্মি করে ঘর থেকে আট ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা, একটি টর্চলাইট ও একটি টেপ রেকর্ডার লুট করে নিয়ে যায় ডাকাতরা।

এ ঘটনায় পরদিন ১১ এপ্রিল হারুন মজুমদার বাদী হয়ে সদর দক্ষিণ থানায় মামলা করেন। মামলায় আবাদ মিয়া, রফিকুল ইসলাম, মনির হোসেন, দুলাল মিয়াসহ অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করা হয়।

মামলাটি তদন্ত করেন সদর দক্ষিণ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) রসুল আহমেদ নিজামী।

তদন্তকালে তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে একাধিক আসামিকে গ্রেপ্তার করেন তিনি। পরে তদন্ত শেষে ২০০৭ সালের ২৬ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তী সময়ে ২০০৮ সালের ২৯ এপ্রিল মজিবুর রহমান মজিবকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয় এবং তাঁর বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়।

২০১১ সালের ২১ নভেম্বর আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। পাশাপাশি আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. আমানুর রহমান খান তারিফ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :