নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধর্মঘটের নামে নাশকতার বিরুদ্ধে বাগলীতে বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ১০:৫০:৩৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এর নির্দেশনায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক ধর্মঘটের নামে নাশকতার বিরুদ্ধে শ্রীপুর উত্তর ইউনিয়নের বাগলী বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১০ নভেম্বর সন্ধ্যায় ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ি মো কামাল মিয়ার নেতৃত্বে বাগলী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাগলী ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাগলী ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হামিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বিএনপি নেতা নুরুজ্জামান, লালু মিয়া, পল্লী চিকিৎসক ডাঃ শাহীন মিয়া, ডাঃ সোবাহান সহ ১ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগ সরকার দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য যে কোন সময় ধর্মঘটের নামে নাশকতা সৃষ্টি করতে পারে। তাই আমাদেরকে সর্বদাই সর্তক অবস্থানে থাকতে হবে।



















