ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় অন্নকূট মহোৎসব, ইসকন মন্দিরে হাজারো ভক্তের সমাগম ঘটে  সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মধ্যনগরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেধ সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, সাবেক পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড নিখোঁজ সংবাদ টুঙ্গিপাড়ায় “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” বলে গ্রামীন ব্যাংকে পেট্রোলবোমা নিক্ষেপ তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘উদ্যোগ’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ  গোবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন দিরাইয়ে নিজ ঘর থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধর্মঘটের নামে নাশকতার বিরুদ্ধে বাগলীতে বিক্ষোভ মিছিল 

মধ্যনগরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৪:৩৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার ১০ নভেম্বর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি মধ্যনগর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তব্য রাখেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াতের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ২ নম্বর যুগ্ম আহ্বায়ক আবুল বাশার তালুকদার।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল ও উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মুসাব্বির হোসেন সাগর।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, শেখ ফরিদ, ইলিয়াস ,বাপ্পি ও মাসুমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আরো উপস্থিত ছিলেন মধ্যনগর ইউনিয়ন বিএনপির সভাপতি বিপ্লব তালুকদার, সাধারণ সম্পাদক মোসারফ হোসেন চামরদানী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক কামাল খন্দকার সহ বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।

সমাবেশে উপজেলা বিএনপির ২ নম্বর যুগ্ম আহ্বায়ক আবুল বাশার তালুকদার বলেন, “গণতন্ত্রের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ। শুধু বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করে বসে থাকলে চলবে না। দেশের মানুষের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :