ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় অন্নকূট মহোৎসব, ইসকন মন্দিরে হাজারো ভক্তের সমাগম ঘটে  সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মধ্যনগরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেধ সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, সাবেক পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড নিখোঁজ সংবাদ টুঙ্গিপাড়ায় “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” বলে গ্রামীন ব্যাংকে পেট্রোলবোমা নিক্ষেপ তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘উদ্যোগ’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ  গোবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন দিরাইয়ে নিজ ঘর থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধর্মঘটের নামে নাশকতার বিরুদ্ধে বাগলীতে বিক্ষোভ মিছিল 

সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:৩৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধের জেরে একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মোঃ মোশাররাফ হোসেন নামে এক ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মৎস্যচাষি মোঃ কবির হোসেন (৪৯)।

অভিযোগকারী মোঃ কবির হোসেন সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর এলাকার বাসিন্দা। তাঁর পিতা মৃত আব্দুল মাজেদ খাঁ। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মৎস্য ঘেরের জমি-জায়গা নিয়ে অভিযুক্তদের সঙ্গে কবির হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এ বিরোধের জেরে তাঁকে বিভিন্ন সময় অকথ্য ভাষায় গালিগালাজ, মিথ্যা মামলায় হয়রানি এবং মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে বলা হয়, গত ১০ নভেম্বর দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কবির হোসেন তার মৎস্য ঘেরের বাসায় অবস্থান করছিলেন। এ সময় টর্চলাইটের আলোয় ঘেরের বেড়িবাঁধের ওপর অভিযুক্ত মোশাররাফ হোসেনসহ কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন বলে দাবি করেন তিনি। তাঁকে দেখতে পেয়ে ওই ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ওই দিন সকাল আনুমানিক ৬টার দিকে ঘেরে গিয়ে তিনি বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভেসে থাকতে দেখেন। তাঁর দাবি, ঘেরে বিষ প্রয়োগের কারণে প্রায় ১০ বিঘা আয়তনের মৎস্য ঘেরের আনুমানিক ১০ লাখ টাকার মাছ মারা গেছে।

এ ঘটনায় আতিকুর রহমান ও মোঃ শাহিন ইসলামসহ কয়েকজন ঘটনার বিষয়ে অবগত আছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী কবির হোসেন ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :