ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জলবায়ু নীতি ও সিদ্ধান্ত গ্রহণে তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান হেরোইন ও দুটি ইজিবাইকসহ আটক ৩ মুক্তাগাছায় সনাতন পদ্ধতির অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পঞ্চগড়ে সন্ত্রাস বিরোধী মামলার আসামী বিএনপি জামায়াত কর্মীর প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৫০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জে ইনোভার-এর বিজনেস মিট অনুষ্ঠিত, ব্যবসায়িক সম্পর্ক জোরদারে গুরুত্ব কপ৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ : ড. সাইমুম পারভেজ আমতলীতে ঘরে আগুন দেয়ার হুমকি, ২০ নারীর অভিযোগ গোপালগঞ্জে আলাদা দুটি সড়ক দূর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২ 

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনী কার্যক্রম শুরু, দুই দিনে বিক্রি ৩৩টি মনোনয়ন 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১২:২৮ অপরাহ্ণ, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬। এ নির্বাচনকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী মহলে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। প্রথম দুই দিনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী প্রার্থীদের কাছে মোট ৩৩টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।

বুধবার ১১ নভেম্বর তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম পরিচালিত হয়। প্রধান নির্বাচন কমিশনার ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলীর তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার ১০ নভেম্বর প্রথম দিনে চারটি এবং বুধবার ১১ নভেম্বর দ্বিতীয় দিনে ২৯টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। সব মিলিয়ে দুই দিনে ৩৩টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।

মনোনয়নপত্র বিক্রি শুরু হওয়ার মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও ভোটারদের মধ্যে নতুন করে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহের পাশাপাশি ভোটারদের সঙ্গে যোগাযোগ, মতবিনিময় ও সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন। তাঁদের পদচারণায় মুখর হয়ে উঠেছে কয়লা আমদানিকারক গ্রুপের কার্যালয় ও আশপাশের এলাকা।

দ্বিতীয় দিনে মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সভাপতি পদে হাজী মো খসরুল আলম,সিনিয়র সহসভাপতি হাজী আব্দুস সামাদ মুন্সী, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সবুজ আলম, এনামুল হক এনাম ও মোস্তাক আহমদ, সহসাধারণ সম্পাদক আলী আহমদ, সাংগঠনিক সম্পাদক পদে মিজানুর রহমান মিজান, মো. জালাল উদ্দিন ও জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক পদে রাজু আহমেদ, অর্থ সম্পাদক পদে মো. নাসির মিয়া ও আল ফারুক এবং কার্যকরী সদস্য পদে মো. আফলাকুল ইসলাম ও শেখ আলী মোস্তফা।

মনোনয়নপত্র বিক্রির কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার জুনাব আলী, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খসরুল আলম, বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মো. সবুজ আলম, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য ও বিআরটি চেয়ারম্যান নাসির উজ্জ্বল, শামসুদ্দিনসহ বিএনপি ও স্থানীয় ব্যবসায়ী নেতারা।

নির্বাচন কমিশনার জুনাব আলী জানান, আগামী বৃহস্পতিবার ১২ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলবে। নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গ্রুপের তালিকাভুক্ত ৩৬৪ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাঁদের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য নির্বাচিত হবে সংগঠনের নতুন নেতৃত্ব।

দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে নতুন নেতৃত্ব নিয়ে নানা প্রত্যাশা তৈরি হয়েছে। কয়লা ও চুনাপাথর আমদানিকারক ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে-এমন প্রত্যাশা প্রার্থী, ভোটার ও ব্যবসায়ী নেতাদের। মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনী মাঠ আরও সরগরম হয়ে উঠছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :