ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জলবায়ু নীতি ও সিদ্ধান্ত গ্রহণে তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান হেরোইন ও দুটি ইজিবাইকসহ আটক ৩ মুক্তাগাছায় সনাতন পদ্ধতির অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পঞ্চগড়ে সন্ত্রাস বিরোধী মামলার আসামী বিএনপি জামায়াত কর্মীর প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৫০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জে ইনোভার-এর বিজনেস মিট অনুষ্ঠিত, ব্যবসায়িক সম্পর্ক জোরদারে গুরুত্ব কপ৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ : ড. সাইমুম পারভেজ আমতলীতে ঘরে আগুন দেয়ার হুমকি, ২০ নারীর অভিযোগ গোপালগঞ্জে আলাদা দুটি সড়ক দূর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২ 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৫০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:৩৮ অপরাহ্ণ, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান কঠোর অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ভারতীয় ‘Kuf Relief’ (ইস্কাফ) সিরাপ জব্দ করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে আজ ১১ নভেম্বর মধ্যরাতে মহানন্দা ব্যাটালিয়নের তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮০/২-এস থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের ঈদগাহ সংলগ্ন এলাকায় এই অভিযান চালায়।

অভিযান চলাকালীন বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, “দেশ ও জাতি গঠনে যুবসমাজকে মাদকের ভয়াবহ গ্রাস থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :