ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জলবায়ু নীতি ও সিদ্ধান্ত গ্রহণে তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান হেরোইন ও দুটি ইজিবাইকসহ আটক ৩ মুক্তাগাছায় সনাতন পদ্ধতির অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পঞ্চগড়ে সন্ত্রাস বিরোধী মামলার আসামী বিএনপি জামায়াত কর্মীর প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৫০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জে ইনোভার-এর বিজনেস মিট অনুষ্ঠিত, ব্যবসায়িক সম্পর্ক জোরদারে গুরুত্ব কপ৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ : ড. সাইমুম পারভেজ আমতলীতে ঘরে আগুন দেয়ার হুমকি, ২০ নারীর অভিযোগ গোপালগঞ্জে আলাদা দুটি সড়ক দূর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২ 

জলবায়ু নীতি ও সিদ্ধান্ত গ্রহণে তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:২৫ অপরাহ্ণ, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনতালিয়া (তুরস্ক), নিজস্ব প্রতিবেদক : জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি জলবায়ু নীতি প্রণয়ন, আন্তর্জাতিক আলোচনা, জলবায়ু অর্থায়ন এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের অর্থবহ সম্পৃক্ততার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আজ (বুধবার) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP31)-এর ব্লু জোনে বাংলাদেশ প্যাভিলিয়নে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট (বিসিসিটি) আয়োজিত ‘Youth Engagement from Participation to Power’ শীর্ষক সাইড ইভেন্টে বক্তব্য প্রদানকালে প্রতিমন্ত্রী এ সব বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তরুণদের অংশগ্রহণ কেবল আনুষ্ঠানিক প্রতিনিধিত্বের মধ্যে সীমাবদ্ধ না রেখে নীতি প্রণয়ন, পরিকল্পনা গ্রহণ, প্রকল্প বাস্তবায়ন এবং পরিবীক্ষণ কার্যক্রমে তাঁদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা প্রয়োজন। জলবায়ু অভিযোজন, উদ্ভাবনী উদ্যোগ ও সবুজ কর্মসংস্থানে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. মো. সাইমুম পারভেজ বক্তব্য প্রদান করেন। ড. মো. সাইমুম পারভেজ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্ব বিকাশের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাঁদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনকুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বিসিসিটির পক্ষ থেকে জানানো হয়, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ট্রাস্টের কৌশলগত কর্মপরিকল্পনা ২০২৬–২০৩০ প্রণয়নের কাজ চলমান রয়েছে। এ কর্মপরিকল্পনার আওতায় দেশের ৬৪টি জেলার প্রতিটিতে ৫০০ জন করে মোট ৩২ হাজার যুব স্বেচ্ছাসেবক গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এসব স্বেচ্ছাসেবক স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি, জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ, অভিযোজন কার্যক্রম এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগে অংশগ্রহণ করবেন।

এ ছাড়া জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রকল্পের পরিকল্পনা, বাস্তবায়ন ও পরিবীক্ষণে তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে একটি নির্দেশিকা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয় যুব সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং জলবায়ু কার্যক্রমে যৌথ উদ্যোগ গ্রহণের লক্ষ্যে নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে ‘Youth Engagement Across 30 COPs’ শীর্ষক একটি নীতিপত্র প্রকাশ করা হয়। এতে ১৯৯৫ সালে বার্লিনে অনুষ্ঠিত প্রথম জলবায়ু সম্মেলন থেকে ২০২৫ সালে ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত ৩০তম সম্মেলন পর্যন্ত তরুণদের অংশগ্রহণের অগ্রগতি, প্রতিনিধিত্বের সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ করণীয় তুলে ধরা হয়।

নীতিপত্রে ২০৩০ সালের মধ্যে জাতীয় প্রতিনিধিদলে ৩৫ বছরের কম বয়সী তরুণদের অংশগ্রহণ ৩০ শতাংশে উন্নীত করা, যুব নেতৃত্বাধীন জলবায়ু উদ্যোগের জন্য বছরে ৫০ কোটি মার্কিন ডলারের পৃথক অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাক্রমে জলবায়ু শিক্ষা অন্তর্ভুক্ত করার প্রস্তাব উপস্থাপন করা হয়।

এ ছাড়া জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা তহবিলের পরিচালনা পর্ষদে যুব প্রতিনিধিদের জন্য দুটি আসন সংরক্ষণ, গ্লাসগো জলবায়ু চুক্তির সংশ্লিষ্ট অনুচ্ছেদ বাস্তবায়নে যুব সম্পৃক্ততা নিশ্চিত করা এবং জাতীয় জলবায়ু অঙ্গীকার (NDC 3.0)-সংক্রান্ত প্রতিবেদনে যুব অংশগ্রহণ মূল্যায়নের সূচক অন্তর্ভুক্ত করার সুপারিশ তুলে ধরা হয়।

একই অনুষ্ঠানে তরুণদের আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং জলবায়ু উদ্যোগে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (GYCAN) এবং Green Book ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়।

আন্তর্জাতিক আলোচকদের মধ্যে গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা পরিচালনা পর্ষদের সহসভাপতি প্রিন্সেস আবির এস. বিন ফারহান আল সৌদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যবিষয়ক কারিগরি কর্মকর্তা অধ্যাপক ব্রামা গনেফান কোনে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক পরিচালক ও স্পেনের সাবেক উপস্বাস্থ্যমন্ত্রী ড. মারিয়া নেইরা এবং প্যারিস কমিটি অন ক্যাপাসিটি বিল্ডিংয়ের সহসভাপতি প্রিন্সেস ড. আবজে জিগমা অংশগ্রহণ করেন।

এ সময় বিসিসিটির উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দেশের প্রতিনিধি, যুব প্রতিনিধি এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :