তালায় মৎস্য অধিদপ্তরের অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস
- আপডেট সময় : ১২:২০:০১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরার প্রতিনিধি : দেশীয় মাছ সংরক্ষণ, খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিতকরণ ও জলজ জীববৈচিত্র রক্ষায় সাতক্ষীরার তালায় অবৈধ জাল, নেট ও পাটা অপসারনে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
বুধবার ১১ নভেম্বর সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমামর নেতৃত্বে তালা সদর ইউনিয়নের জিয়ালা-নলতা গ্রামে খাস খালে এ অভিযান পরিচালিতা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমাম জানান, খালের স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করা, দেশীয় মাছের প্রজনন ও পোনা সংরক্ষন এবং জলজ জীববৈচিত্র সংরক্ষণে এদিন অভিযান পরিচালনা করা হয়। জিয়ালা-নলতা গ্রামের সরকারি খালে অভিযান চালিয়ে ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে তা প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া, একই সাথে সরকারি উক্ত খালের মধ্যে স্থাপিত ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানকালে স্থানীয় স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন। এসময় এলাকার মানুষকে অবৈধ চায়না জাল ব্যবহার বন্ধ করা এবং খাল দখল করে স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। একই সাথে অবৈধ জাল ব্যবহার ও সরকারি খাল দখলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে মৎস্য কর্মকর্তা।



















