ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“জামালগঞ্জে দেউতান বিল নিয়ে উত্তেজনা” মধ্যনগর-কলমাকান্দা সড়ক সংস্কার ও সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেলো থ্রি হুইলার, সাংবাদিকের স্ত্রী মেয়েসহ নিহত ৩ ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর আগে আপনার সন্তানকে ভালো মানুষ হওয়ার শিক্ষা দিন : ফরহাদ হোসেন আজাদ গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেয়ায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা  কোটি মার্কিন ডলার অর্থায়ন পেতে যাচ্ছে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু তেঁতুলিয়ায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের দ্বি-বাসিক সম্মেলন অনুষ্ঠিত ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসায় বার্ষিক অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত সুনামগঞ্জে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ৬ বাংলাদেশি ও মানব পাচারকারী আটক

কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে অচলাবস্থা চলছে গোপালগঞ্জের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৫:৪১ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লুৎফর সিকদার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে মামলাজনিত কারণে কার্যনির্বাহী কমিটি গঠন প্রক্রিয়া ঝুলে পড়েছে। এ কারণে সামগ্রিক শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। ভুক্তভোগী হচ্ছেন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

জানা গেছে, জেলার কাশিয়ানি উপজেলার এমএ খালেক ডিগ্রি কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বেতন-ভাতা পাচ্ছেন না। গত আগষ্ট মাসের আট তারিখ থেকে কার্য নির্বাহী কমিটির কার্যক্রম বন্ধ। কলেজটির কার্য নির্বাহী কমিটির সভাপতিকে হবেন তা নিয়ে দুই পক্ষের মতৈক্য না হওয়ায় বিষয়টি নিষ্পত্তির জন্য উচ্চ আদালতের শরণাপন্ন হন সভাপতি পদপ্রার্থী একজন। আদালত তিন মাসের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশনা দেন। এ কারণে মোট ৪৮ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বেতন-ভাতা তুলতে পারছেন না। কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম সরদার বলেন, দুই পক্ষের এহেন কর্মকাণ্ডের কারণে, আমরা যেমন ভুক্তভোগী হচ্ছি তেমনি শিক্ষার পরিবেশও স্বাভাবিক নয়। কমিটি গঠন নিয়ে সমস্যার পাশাপাশি অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদ শূন্য রয়েছে। কোনো কার্যক্রম সঠিকভাবে চালানোর কেউ নেই। এইচএসসি’র ফলাফল মোটেও সন্তোষজনক নয়। ১৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য ও অকৃতকার্যের সংখ্যা প্রায় সমানসমান।

এ দিকে জেলার কোটালিপাড়া উপজেলার ৬৮ নং তাড়াশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটি গঠন প্রক্রিয়ায় সন্তুষ্ট না হয়ে মামলা করেছেন মহসিন শেখ নামে এক ব্যাক্তি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার অধিকারী বলেন,তফশিল মোতাবেক কার্য নির্বাহী কমিটি গঠনের নিমিত্তে নির্বাচনের তারিখ ছিলো গত ১৪ অক্টোবর। মহিলা সদস্য পদে মাত্র দুই জন প্রার্থী হওয়ায় নিয়ম মোতাবেক ওই পদে নির্বাচনের প্রয়োজন হয় নাই। তবে পুরুষ সদস্য পদে প্রার্থী ছিলেন তিন জন। এদের মধ্যে দুই জন সদস্য হওয়ার সুযোগ থাকায় যথারীতি নির্বাচনের উদ্যোগ নেয়া হয়। তিন জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করলেও মহসিন শেখ নির্দেশনা মোতাবেক নির্বাচনী ব্যায় বাবদ নির্ধারিত ৫ হাজার টাকা জমা না দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান দাবী করেন। এ সময় উপজেলা ও পুলিশ প্রশাসনের তরফ থেকে সংশ্লিষ্ট বিষয়ের উপর একটি পুলিশ প্রতিবেদন তৈরি করে। এতে নির্বাচনী প্রক্রিয়া আর এগোয়নি। যদিও মহসিন শেখ নির্বাচনী শর্ত না মানায় তার প্রার্থীতা বাতিল হয়। সেক্ষেত্রে বাকী দুই প্রার্থী বৈধ থাকায় নিয়ম মোতাবেক নির্বাচনের আর প্রয়োজন হয় নাই। আমরা চাইলে কমিটি গঠন করতে পারতাম। মহসিন শেখ আদালতে নির্বাচন না করার বিষয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইলেও বিজ্ঞ আদালত আমাকে, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সুমঙ্গল বালা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্তকে দুই দিনের মধ্যে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশ দেন। বিষয়টি আদালতে গড়ানোয় আমরা আর কমিটি গঠনের চেষ্টা করিনি। কার্যনির্বাহী কমিটি ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব হয়নাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :