ডজন খানেক প্রার্থীর ভীড়ে জিন্নাগড়ের চেয়ারম্যান পদে যুবদল নেতা বাঁধন আলোচনায়
- আপডেট সময় : ০৭:০৯:১৯ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
ভোলা প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনের ৪নং জিন্নাগড়ের সম্ভাব্য চেয়ারম্যান পদে যুবদল নেতা আসাদুল ইসলাম বাধন প্রচারণায় ব্যাপক এগিয়ে রয়েছেন। রাজনৈতিক পরিবারের সন্তান আসাদুল ইসলাম বাধন ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িয়ে আছেন। কয়েক মেয়াদে ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন শেষে যুবদলের রাজনীতির সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন।
ইতোমধ্যে উপজেলা যুবদলের আগামী সম্মেলনে সাধারণ সম্পাদক পদে নিজের অবস্থান জানান দিয়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছেন। সমাজ সেবামূলক কর্মকাণ্ডে আলোচিত যুব রাজনীতির আগামীর অন্যতম শীর্ষকর্তা এ ব্যক্তিত্ব সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষ সারিতে রয়েছেন। পারিবারিকভাবে রাজনীতির আষ্টপৃষ্ঠে জড়িয়ে থাকা বাধনের বাবা, চাচা, বড় ভাই সবাই রাজনৈতিক অঙ্গনের লোক। বাবা আবুল খায়ের কালু মিয়া ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। চাচা শাহ জগলুল ফারুক ভোলা ০৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জিন্নাগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। উপজেলা বিএনপির অন্যতম শীর্ষ নেতা খায়রুল ইসলাম সোহেল সহোদর বড় ভাই। তিনি চরফ্যাশন পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন কয়েক বছর।
আসাদুল ইসলাম বাধনের রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় উপজেলা ছাত্রদলের সদস্য পদ দিয়ে। পর্যায়ক্রমে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সহসভাপতি হিসেবে দায়িত্বশীল ছিলেন।
আসাদুল ইসলাম বাধনের রয়েছে ইউনিয়নের সকল শ্রেণির জনসাধরণের উন্নয়নের জন্য নানা পরিকল্পনা।
সবধরনের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণসহ তার রয়েছে উন্নয়নের নানান প্রতিশ্রুতি। সামাজিক নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কমিউনিটি ক্লিনিক, ফ্যামিলি প্লানিং ও ইউনিয়ন স্বাস্থ্যকর্মীদের কাজের তদারকি এবং জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ব্যবস্থা সহজীকরণ তার অন্যতম পদক্ষেপ। এছাড়াও পরিকল্পনা রয়েছে কৃষি কাজে কর্মসংস্থান সৃষ্টিতে সরকারি সার-বীজ ও সরকারি ভর্তুকি কৃষকদের জন্য নিশ্চিতকরণের।
বেকারত্ব দূরীকরণে যুবক ও নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি করা। শিক্ষায় উদ্বুদ্ধকরণে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি ও শিক্ষা উপকরণের ব্যবস্থা করা নিয়ে তার রয়েছে বিশেষ পরিকল্পনা।
একজন ভোটার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানপদ নিয়ে তার সমর্থনের কথা জানান এ প্রতিবেদককে। তিনি বলেন, আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আসাদুল ইসলাম বাধনের ঘোষিত পদক্ষেপসমূহ সম্পর্কে আমি জেনেছি। তার পদক্ষেপসমূহ বাস্তবায়ন হলে আমাদের ইউনিয়ন মডেল ইউনিয়নরূপে পরিণত হবে খুব সহজে।
আসাদুল ইসলাম বাধন বলেন, ছাত্রাবস্থায় থেকে বিএনপির সাথে জড়িয়ে আছি। আাগামী কাউন্সিলে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদকের পদ প্রত্যাশী। জনগণ যদি আমাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করেন তাহলে স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের নের্তৃত্ব ও পরামর্শে ইউনিয়নের প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করব। বিশেষ করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ফ্যামিলি কার্ড, ভিজিডি কার্ড, জেলে কার্ড প্রাপ্তদের অধিকার নিশ্চিত করা হবে। এছাড়া সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করা হবে ইউনিয়নকে।
ভোলা ০৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের স্নেহধন্য সম্ভাব্য এ প্রার্থী ইউনিয়নবাসীকে আশ্বাস দিয়ে বলেন, তিনি নির্বাচিত হলে ইউনিয়নের প্রধান সড়কপথে সোলার লাইটের ব্যবস্থাকরণ, অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট ও যোগাযোগ খাতে প্রভূত উন্নয়ন সাধন করা হবে। উন্মুক্ত বাজেট ঘোষণা ও আধুনিক ও জনবান্ধন ইউনিয়ন পরিষদ রূপে গড়ে তোলা হবে তার প্রধানতম কাজ।




















