তেঁতুলিয়ায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের দ্বি-বাসিক সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:০৭:০০ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের তেঁতুলিয়া উপজেলা শাখার কমিটির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে সর্বসম্মতিক্রমে মোঃ খোকন মিয়া সভাপতি, হাবিবুর রহমান সাধারণ সম্পাদক ও মোঃ মিঠুন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়াও অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি আনোয়ার হোসেন, মোঃ জুবায়ের ইকবাল, মোঃ হাসানুজ্জামান, সহ সম্পাদক মোঃ আরিফ হোসেন ও মোঃ টিপু সুলতান সহ তেঁতুলিয়া উপজেলা শাখার মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
শুক্রবার ১৩ নভেম্বর তেঁতুলিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে আয়োজিত সম্মেলনে মোহাম্মদ খোকন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মোঃ ইউনুস শেখ। অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুদ্ধকালীন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আইয়ুব আলী, তেঁতুলিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী, মুক্তিযোদ্ধার সন্তান মোঃ হাবিবুর রহমান হাবিব, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আজাদ হোসেন, মোহাম্মদ মিঠুন প্রমূখ। এ সময় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, ইলেকট্রনিক ও প্রিট মিডিয়ার সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের জেলা সভাপতি মোঃ ইউনুস শেখ।



















