ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“জামালগঞ্জে দেউতান বিল নিয়ে উত্তেজনা” মধ্যনগর-কলমাকান্দা সড়ক সংস্কার ও সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেলো থ্রি হুইলার, সাংবাদিকের স্ত্রী মেয়েসহ নিহত ৩ ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর আগে আপনার সন্তানকে ভালো মানুষ হওয়ার শিক্ষা দিন : ফরহাদ হোসেন আজাদ গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেয়ায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা  কোটি মার্কিন ডলার অর্থায়ন পেতে যাচ্ছে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু তেঁতুলিয়ায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের দ্বি-বাসিক সম্মেলন অনুষ্ঠিত ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসায় বার্ষিক অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত সুনামগঞ্জে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ৬ বাংলাদেশি ও মানব পাচারকারী আটক

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেয়ায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:৫৯ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

আজ শুক্রবার ১৩ অক্টোবর টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

এ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ১ হাজার ৫শ’ থেকে ২ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

শুক্রবার বিকেলে মামলা দায়ের তথ্য জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আইয়ুব আলী।

ওই কর্মকর্তা বলেন, এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে আজ শুক্রবার বিকেলে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণে বলা হয়েছে, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি চৌরাস্তায় সংঘটিত হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে। তারপর যুবলীগ, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সদস্যরা তাদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করে। একপর্যায়ে তারা জনসাধারণের চলাচলের রাস্তায় অবরোধ, অগ্নি সংযোগ ও পুলিশ অফিসার ফোর্সদের সরকারি গাড়ি পথরোধ করে ঘিরে ফেলে।

গোপালগঞ্জ পুলিশ লাইন্স হতে আগত অফিসার ও ফোর্সদের বহনকারী গাড়ি ঘিরে ফেলে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আক্রমন করে। লাঠি সোঠা দিয়ে গাড়ির বিভিন্ন অংশে আঘাত করে গাড়ির সমস্ত গ্লাস ভেঙ্গে ফেলে।

তাদেরকে ছত্রভঙ্গ হয়ে চলে যাওয়ার জন্য বারবার পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়। অনুরোধ উপেক্ষা করে তারা তাদের মারমুখী আচরন ও ভাঙচুর অব্যাহত রাখে। গাড়িটিতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। যার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা। ওই গাড়ির ড্রাইভার কনস্টেবল মোঃ আলামিনকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে দেয়।

হামলাকারীরা আইন অমান্য করে মারমুখী হয়ে সরকারী সম্পত্তি ও পুলিশকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমন ও সরকারী গাড়িতে আগুন দেয়। তাদেরকে নিবৃত্ত করার জন্য লাঠিচার্জ করা হয়। ছত্রভঙ্গ করার চেষ্টার পরেও তারা ছত্রভঙ্গ না হয়ে তাদের মারমুখি আক্রমণ অব্যাহত রাখে।

সরকারী সম্পত্তি, পুলিশ সদস্যদের জানমাল রক্ষা ও আত্মরক্ষার্থে পুলিশের পক্ষ থেকে ১০ রাউন্ড রাবার বুলেট, ৫ রাউন্ড টিআর সেল এবং ৩ রাউন্ড সাউন্ড গ্রেনেড ফাকা নিক্ষেপের পরপরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এরপর ড্রাইভার কনস্টেবল আলামিন সহ আহত পুলিশ সদস্যগনকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরবর্তীতে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

আসামীরা পারস্পরিক যোগসাজসে নিষিদ্ধ ছাত্রলীগের পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বেআইনী জনতাবদ্ধে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাস্তা অবরোধ করে। তারা সরকারি কাজে বাধা প্রদান সহ সরকারী কর্মচারীকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে।

সরকারি সম্পত্তির ক্ষতি সাধন ও বাংলাদেশের অখন্ডতা, সংহতি, জননিরাপত্তা, সার্বভৌমত্ব বিপন্ন করার প্রচেষ্টা অব্যাহত রাখে। সেই সাথে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও ষড়যন্ত্র করে দেশ ধ্বংসের চেষ্টা করে ।

মিথ্যা তথ্য প্রচারসহ বিভিন্ন ধরনের সরকার বিরোধী স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :