ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“জামালগঞ্জে দেউতান বিল নিয়ে উত্তেজনা” মধ্যনগর-কলমাকান্দা সড়ক সংস্কার ও সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেলো থ্রি হুইলার, সাংবাদিকের স্ত্রী মেয়েসহ নিহত ৩ ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর আগে আপনার সন্তানকে ভালো মানুষ হওয়ার শিক্ষা দিন : ফরহাদ হোসেন আজাদ গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেয়ায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা  কোটি মার্কিন ডলার অর্থায়ন পেতে যাচ্ছে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু তেঁতুলিয়ায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের দ্বি-বাসিক সম্মেলন অনুষ্ঠিত ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসায় বার্ষিক অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত সুনামগঞ্জে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ৬ বাংলাদেশি ও মানব পাচারকারী আটক

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেলো থ্রি হুইলার, সাংবাদিকের স্ত্রী মেয়েসহ নিহত ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৯:০৬ পূর্বাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলায় থ্রি হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় গণমাধ্যম কর্মীর স্ত্রী মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার ১৩ নভেম্বর বিকেল সাড়ে চারটার দিকে জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলে, ধারা নিউজের সিনিয়র রিপোর্টার আলী আজগর খোকনের স্ত্রী ও পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক মাহমুদা আক্তার (৩৫) ও তাদের ৮ বছরের মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি ও দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকার বাসিন্দা প্রমিলা রানী (৩০)। মাহমুদা ও তার মেয়ে সম্প্রীতি রংপুরে এবং প্রমিলা ঠাকুরগাঁয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আহতরা হলেন, বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার আয়শা (২), বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়া এলাকার নাসরিন আক্তার (৪৬), তার মেয়ে স্বীকৃতি (৭) ও চন্দনবাড়ি ইউনিয়নের প্রামানিক পাড়া এলাকার আক্তারুজ্জামান (৩৩)। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, যাত্রী বোঝাই থ্রি হুইলারটি বোদা উপজেলার সাকোয়া বাজার এলাকা থেকে বোদা উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। এসময় কৈকিল্লা দীঘি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক থ্রি হুইলারটিকে ধাক্কা দেয়। এ সময় সড়কের পাশের ধান ক্ষেতে পড়ে যায় থ্রিলারটি। গুরুতর আহত হয় চালকসহ যাত্রীরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আশঙ্কাজনক অবস্থার মাহমুদা ও তার মেয়েকে রংপুরে ও প্রমিলাকে ঠাকুরগাঁয়ে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। ঘটনার পরপরই ট্রাক নিয়ে পালিয়ে যায় চালক।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল সড়ক দুর্ঘটনায় ওই তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :