ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“জামালগঞ্জে দেউতান বিল নিয়ে উত্তেজনা” মধ্যনগর-কলমাকান্দা সড়ক সংস্কার ও সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেলো থ্রি হুইলার, সাংবাদিকের স্ত্রী মেয়েসহ নিহত ৩ ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর আগে আপনার সন্তানকে ভালো মানুষ হওয়ার শিক্ষা দিন : ফরহাদ হোসেন আজাদ গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেয়ায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা  কোটি মার্কিন ডলার অর্থায়ন পেতে যাচ্ছে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু তেঁতুলিয়ায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের দ্বি-বাসিক সম্মেলন অনুষ্ঠিত ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসায় বার্ষিক অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত সুনামগঞ্জে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ৬ বাংলাদেশি ও মানব পাচারকারী আটক

মধ্যনগর-কলমাকান্দা সড়ক সংস্কার ও সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫১:৩৭ পূর্বাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর ও নেত্রকোণার কলমাকান্দা উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের দাবিতে মানববন্ধন করেছেন দুই উপজেলার স্থানীয় বাসিন্দারা। প্রায় চার কিলোমিটার দীর্ঘ জনগুরুত্বপূর্ণ সড়কটি সারা বছর চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় ব্রিজ ও কালভার্ট নির্মাণ এবং পানি চলাচলের স্বাভাবিক পথ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

শুক্রবার ১৩ নভেম্বর সকাল ১১টায় মধ্যনগর বাজারের পশ্চিম পাশে আখড়াসংলগ্ন সড়কে মধ্যনগর ও কলমাকান্দা এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মধ্যনগর ও কলমাকান্দা উপজেলার মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যম এই প্রায় চার কিলোমিটার সড়ক। শুকনো মৌসুমে পাঁচ থেকে ছয় মাস মোটরসাইকেল, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করলেও বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যাওয়ায় সড়কটি দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শুকনো মৌসুমে প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করেন। কিন্তু বর্ষায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় জরুরি প্রয়োজনে তাঁদের নৌকায় যাতায়াত করতে হয়। এতে স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। ফলে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন দুই উপজেলার মানুষ।

মানববন্ধনে স্থানীয়দের পক্ষে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার তালুকদার। তিনি বলেন, মধ্যনগর থেকে কলমাকান্দা উপজেলায় যাতায়াতের জন্য চার কিলোমিটারের এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যাওয়ায় সড়কটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তাই প্রয়োজনীয় ব্রিজ ও কালভার্ট নির্মাণের পাশাপাশি পানি প্রবাহের স্বাভাবিক পথ নিশ্চিত করে সড়কটি দ্রুত সারা বছর চলাচলের উপযোগী করতে হবে।

এ বিষয়ে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এবং কলমাকান্দা-দুর্গাপুর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ সময় আরও বক্তব্য দেন মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, চিকিৎসক ডা. মোক্তাদির হোসেন সুজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ ছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান মানিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাপ্পি ও দেলোয়ার হোসেন মুন্না। এ সময় স্থানীয় শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্ব, চিকিৎসক, সাংবাদিক, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :