ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“জামালগঞ্জে দেউতান বিল নিয়ে উত্তেজনা” মধ্যনগর-কলমাকান্দা সড়ক সংস্কার ও সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেলো থ্রি হুইলার, সাংবাদিকের স্ত্রী মেয়েসহ নিহত ৩ ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর আগে আপনার সন্তানকে ভালো মানুষ হওয়ার শিক্ষা দিন : ফরহাদ হোসেন আজাদ গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেয়ায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা  কোটি মার্কিন ডলার অর্থায়ন পেতে যাচ্ছে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু তেঁতুলিয়ায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের দ্বি-বাসিক সম্মেলন অনুষ্ঠিত ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসায় বার্ষিক অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত সুনামগঞ্জে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ৬ বাংলাদেশি ও মানব পাচারকারী আটক

“জামালগঞ্জে দেউতান বিল নিয়ে উত্তেজনা”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৬:১৫ পূর্বাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নে সরকারি জলমহাল দেউতান বিলের ইজারা ও দখল হস্তান্তর নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সরকারি নীতিমালা অনুসরণ করে বৈধভাবে রাজস্ব প্রদান করেন ইজারাপ্রাপ্ত একতা মৎস্যজীবী সমবায় সমিতি। যার রীট পিটিশন নং-১২৭৪১/২০২৪ ইং। আপিল ডিভিশন নং-৪১৬১/২০২৫ইং।

এদিকে ইউএনও’র মৌখিক সিদ্ধান্তের ভিত্তিতে ইজারাদারের লোকজনকে জলমহাল থেকে বের করে দেয় কথিত শাহপুর-গোলামীপুর মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি অবৈধ দখলদার আব্দুল মালেকের কাছে জলমহালের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদকের বিরুদ্ধে।

ক্ষতিগ্রস্ত একতা মৎস্যজীবী সমবায় সমিতির অভিযোগ, ইউএনও শিল্পী রাণী মোদকের উপস্থিতিতে শাহপুর-গোলামীপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আব্দুল মালেকের হাতে দেউতান জলমহালের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। অথচ ওই জলমহাল নিয়ে উচ্চ আদালতে মামলা বিচারাধীন এবং আদালতের নিষেধাজ্ঞা রয়েছে বলে দাবি করেছে বৈধ ইজারাদার পরান দাস।

এ ঘটনায় স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। সরকারি জলমহালের ইজারা, আদালতের আদেশের কার্যকারিতা এবং প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

একতা মৎস্যজীবী সমবায় সমিতির পক্ষ থেকে জানানো হয়, সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা অনুসরণ করে প্রয়োজনীয় রাজস্ব পরিশোধের মাধ্যমে তারা দেউতান বিল ইজারা পেয়েছেন। নিয়ম অনুযায়ী জলমহাল পরিচালনার প্রস্তুতি নেওয়ার পরও তাদের লোকজনদের সেখানে দায়িত্ব পালন করতে বাধা দেয়া হচ্ছে।

একতা মৎস্যজীবি সমিতির অভিযোগ, কোনো বৈধ প্রশাসনিক প্রক্রিয়া কিংবা আদালতের নির্দেশনার যথাযথ ব্যাখ্যা ছাড়াই তাদের ইজারাকৃত জলমহাল থেকে পাহাড়াদারকে সরিয়ে দিয়ে পরবর্তীতে শাহপুর-গোলামীপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আব্দুল মালেকের কাছে জলমহালের পূর্ণ দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় এ ধরনের পদক্ষেপ আইন ও বিচারিক প্রক্রিয়ার পরিপন্থী। এ ঘটনায় তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। আদালতের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন

দেউতান জলমহালের ইজারা ও দখল নিয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকার বিষয়টি এ ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। আদালতের আদেশের সুনির্দিষ্ট বিষয়বস্তু, কার্যকারিতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আদেশের অনুলিপি পৌঁছানোর বিষয়টি যাচাই করা জরুরি।

আইনজ্ঞদের মতে, কোন জলমহাল নিয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকলে সংশ্লিষ্ট সব পক্ষেরই আদালতের আদেশ মেনে চলা বাধ্যতামূলক। প্রশাসনের কোনো পদক্ষেপ আদালতের আদেশের সঙ্গে সাংঘর্ষিক কি না, তা নির্ধারণে আদেশের পূর্ণাঙ্গ কপি ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা প্রয়োজন। এ অবস্থায় দেউতান জলমহালের দায়িত্ব হস্তান্তরের আগে আদালতের আদেশ এবং ইজারা সংক্রান্ত সরকারি নথি যথাযথভাবে যাচাই করা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়দের একাংশের প্রশ্ন, সরকারি রাজস্বের বিনিময়ে বৈধভাবে ইজারা পাওয়া একটি জলমহালের দখল নিয়ে বিরোধ দেখা দিলে প্রশাসনের দায়িত্ব ছিল আইন ও আদালতের নির্দেশনা অনুসরণ করে বিষয়টি নিষ্পত্তি করা। কিন্তু বৈধ ইজারাদারের পাহাড়াদারদের সরিয়ে অন্য একটি সমিতির সভাপতির কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার অভিযোগের সত্যতা থাকলে, এর পেছনে কী ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত কাজ করেছে, তা প্রকাশ করা প্রয়োজন। বিশেষ করে উপজেলা প্রশাসনের প্রধান হিসেবে ইউএনওর উপস্থিতিতে এমন ঘটনা ঘটার অভিযোগ ওঠায় বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে।

একতা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি পরান দাস বলেন,দেউতান জলমহালের ইজারা সংক্রান্ত কাগজপত্র ও আদালতের আদেশের আলোকে বিষয়টি তদন্তের দাবি জানাই। একই সঙ্গে বৈধ ইজারাদারের অধিকার নিশ্চিত করা, কথিত অবৈধ দখলদার আব্দুল মালেক ও ওয়াসিমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন সহ

দেউতান জলমহাল নিয়ে সৃষ্ট এ বিরোধের সুষ্ঠু সমাধানে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করছেন স্থানীয় মৎস্যজীবীরা। অপরদিকে আদালত অমান্য করে ইউএনও’র মৌখিক সিদ্ধান্তের ভিত্তিতে শাহপুর-গোলামীপুর মৎস্যজীবি সমবায় সমিতির ইজারাদার আব্দুল মালেক ও দখলদার ওয়াসিম মিয়া গংরা প্রতিনিয়ত অবৈধ কারেন্ট জাল,রিং জাল,পোনা জাল,কিরণমালা ছাই দিয়ে মৎস্য আহরণ করছে। জলমহালে ফেলানো বিভিন্ন প্রজাতির বেশ কয়েক লক্ষাধিক টাকার মাছ লুটপাট সহ কাটা-বাঁশ উঠিয়ে নিয়ে অন্যত্র বিক্রি করে ফেলায় আমরা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছি।

 

অবৈধ দখলদার আব্দুল মালেক ও ওয়াসিম মিয়ার মোবাইল ফোনে বার বার কল করেও কোন উত্তর পাওয়া যায়নি। তাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

জামালগঞ্জ উপজেলা নিবাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা তাহিরপুর উপজেলা কর্মকর্তা রিপামনি দেবী বলেন, দেউতান বিলের বিষয়ে ভূমি অফিসের নাজির সাহেবকে বলে দিয়েছি ব্যবস্থা নেয়ার জন্য। বিশেষ করে উচ্চ আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি তিনি জানতেন কি না, তাঁর উপস্থিতিতে কেন একতা মৎস্যজীবী সমবায় সমিতির পাহাড়াদারদের সরিয়ে আব্দুল মালেকের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে এবং এর পেছনে কোনো লিখিত প্রশাসনিক নির্দেশনা ছিল কি না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :