ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩ নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মনজু’র মতবিনিময় সভা গোপালগঞ্জ বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ, আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান  গোপালগঞ্জের জনজীবন অনেকটাই স্বাভাবিক : ঢাকা রেঞ্জ ডিআইজি তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ : পুলিশ কনস্টেবলসহ আটক ২ পাটকেল ঘাটা তালা সমাজসেবা অফিসের ৬৫ লক্ষাধিক টাকা সুদমুক্ত ঋন বিতরণ নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য রূপান্তরে উই হ্যাভ এ প্ল্যান, আওয়ার গ্রিন প্রাইম মিনিস্টার হ্যাজ এ প্ল্যান : ড. সাইমুম পারভেজ  চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত আমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভা গোপালগঞ্জে ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি

আমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৫:৫৬ অপরাহ্ণ, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি : সমাজে প্রচলিত জেন্ডার স্টেরিওটাইপ, লিঙ্গভিত্তিক বৈষম্য ও সামাজিক কুসংস্কার মোকাবিলা করে সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বরগুনার আমতলীতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৬ নভেম্বর আমতলী উপজেলা পৌরসভা হলরুমে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় নারী ও তরুণদের জীবনে জেন্ডার স্টেরিওটাইপের প্রভাব, বৈষম্য দূরীকরণ এবং লিঙ্গসমতা প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

নারী ও তরুণদের জীবনকে প্রভাবিত করে এমন নেতিবাচক সামাজিক ধারণা ও বৈষম্যমূলক মানসিকতা মোকাবিলায় সচেতনতা সৃষ্টি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে ‘সমতায় তারুণ্য: Youth for Equality’ প্রকল্প। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোঃ হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন আমতলী পৌরসভার নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ হায়াতুজ্জামান মিরাজ মৃধা, উপদেষ্টা আলহাজ্ব মোঃ তারিকুল ইসলাম টারজান এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম।

এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের তরুণ-তরুণীরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ, লিঙ্গভিত্তিক বৈষম্য এবং সমতা প্রতিষ্ঠার পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো তুলে ধরা হয়। দলগত কাজ, মতবিনিময় ও পোস্টার উপস্থাপনার মাধ্যমে অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা এসব সমস্যা চিহ্নিত করেন। পাশাপাশি বৈষম্য মোকাবিলায় সম্ভাব্য সমাধান ও করণীয় সম্পর্কে নিজেদের মতামত ও পরিকল্পনা উপস্থাপন করেন।

বক্তারা বলেন, সমাজ থেকে জেন্ডারভিত্তিক বৈষম্য ও নেতিবাচক সামাজিক ধারণা দূর করতে ব্যক্তি, পরিবার, সমাজ, যুব সংগঠন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে তরুণদের সচেতনতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তাঁরা আরও বলেন, নারী-পুরুষের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করার পাশাপাশি সমাজের সব স্তরে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে তরুণদের নেতৃত্বে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বিভিন্ন সামাজিক সংগঠনের তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, অভিজ্ঞতা বিনিময় ও গঠনমূলক আলোচনায় সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ আয়োজনের মধ্য দিয়ে জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে লিঙ্গসমতা প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের গুরুত্ব উঠে আসে।

স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তরুণদের সচেতনতা, সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজে বিদ্যমান বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির পরিবর্তন সম্ভব। এমন একটি সমতাভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই সংগঠনটির প্রত্যাশা, যেখানে লিঙ্গপরিচয় নয়, বরং প্রত্যেকের অধিকার, সক্ষমতা ও সম্ভাবনার ভিত্তিতে সমান সুযোগ নিশ্চিত হবে।

সমতার বাংলাদেশ গড়তে তরুণদের সম্মিলিত উদ্যোগ অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :