ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩ নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মনজু’র মতবিনিময় সভা গোপালগঞ্জ বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ, আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান  গোপালগঞ্জের জনজীবন অনেকটাই স্বাভাবিক : ঢাকা রেঞ্জ ডিআইজি তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ : পুলিশ কনস্টেবলসহ আটক ২ পাটকেল ঘাটা তালা সমাজসেবা অফিসের ৬৫ লক্ষাধিক টাকা সুদমুক্ত ঋন বিতরণ নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য রূপান্তরে উই হ্যাভ এ প্ল্যান, আওয়ার গ্রিন প্রাইম মিনিস্টার হ্যাজ এ প্ল্যান : ড. সাইমুম পারভেজ  চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত আমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভা গোপালগঞ্জে ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি

৩ নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মনজু’র মতবিনিময় সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০১:২৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ৩নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মনজু ১নং ওয়ার্ড চম্পকনগর সাতরার এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

সোমবার রাতে ১৬ নভেম্বর ইউনিয়নের চম্পকনগর এলাকার গাউছেপাক জামে মসজিদ ও ঈদগাহ প্রাঙ্গণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া বৈঠকে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা হয়।

৩ নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মনজু বলেন, এই ইউনিয়নের ১ নং ওয়ার্ড অনেক গুরুত্বপূর্ণ ওয়ার্ড।

আপনারা যেভাবে আপন ভাই ভাই হয়ে আমার পাশে এগিয়ে এসেছেন আমি তাতে খুবই মুগ্ধ। আশা করি আপনারা আগামীতে ঠিক এভাবেই আমার পাশে থাকবেন।

তিনি বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতি লিফলেটের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছি।

আমি যদি কোন অন্যায় করি তাহলে আমাদের গ্রামেরই বদনাম হবে। ইউনিয়ন পরিষদের যত বরাদ্দ আসবে সবাইকে সাথে নিয়ে সব গ্রামে সুষম বন্টন করব।

তিনি বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে আমার যে মাসিক বেতন পাব তা আমি নেব না। আমি জনগনের আমানত রক্ষা করার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন।

তিনি আরও বলেন, আমি আপনাদের সন্তান, আপনারা আমাকে আগামী নির্বাচনে নিজের ভাই মনে করে,নিজের ভাতিজা মনে করে, আমাকে আপনারা জয়যুক্ত করবেন।

এ সময় উপস্থিত এলাকাবাসী হাজী মনজুর প্রতি নিজেদের সমর্থন জানান।

পরে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :