ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে অনলাইন জুয়ারি এজেন্ট সহ ৪ জন গ্রেফতার বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র পঞ্চগড়ে নির্বাচনী দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে হোটেল শ্রমিক আহত ৫ নং হাজিরপাড়া ইউনিয়নের গণমানুষের আস্থার প্রতীক মোঃ আব্দুস সহিদ পাটোয়ারী গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন অ্যাডিশনাল ডিআইজির কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা বাগেরহাটের রামপাল–রোমজাইপুরে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জে নেই কোনো প্রশিক্ষণ প্রাপ্ত ডুবুরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২ জন আটক জাবিপ্রবি সাংবাদিক সমিতির দায়িত্বে মুসলিম ও জসিম

আঁধারে ঢেকেছে ঢাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৭:৫১ পূর্বাহ্ণ, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮ ২৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভরদুপুর বেলা। চারিদিকে ঘন অন্ধকার নেমে এসেছে। খাবারের সন্ধানে আসা পাখিরা সন্ধ্যা ঘনিয়েছে ভেবে তাদের নীড়ে ফিরে গেছে। রাস্তায় শাঁ শাঁ করে এগিয়ে চলেছে গাড়ির হেডলাইটগুলো। আবার কোথাও কোথাও থমকে আছে এসব গাড়ির দীর্ঘ সারি। সঙ্গে চলছে বজ্রপাতের ঝলকানি আর তীব্র বাতাসের বেগ। কিছুক্ষণের মধ্যে ঝুপ করে ঝড়ো বৃষ্টিও নেমে আসে। সবমিলে এ যেনো অন্যরকম আবহওয়া।

সোমবার দুপুর ১২টার দিকে এমন দৃশ্যই নেমে আসে রাজধানীতে। কালবৈশাখী ঝড় আর ঝড়ো বৃষ্টিতে ঘণ্টা খানেকের জন্য সব যেনো এলোমেলো করে দিয়ে যায়। মানুষের মনে আনন্দ-ভয়ের অন্যরকম অনুভূতি জোগায় ক্ষণিকের জন্য। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘এখন রাত ১২টা’। ‘সবকিছু অন্ধাকার হয়ে আসছে।’ ‘এখন গভীর রাত।’ এরকম নানা পোস্ট দিয়েছেন। আবার অনেকে বজ্রপাত নিয়ে সচেতনও করছেন।

সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তর এ বিবৃতিতে জানিয়েছে, ‘আজ সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বা আরও অধিক বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবণা রয়েছে।

এদিকে বজ্রপাতে রোববার দেশের নয় জেলায় ১৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জে নিহত হয়েছেন পাঁচজন ও মাগুরায় চারজন। দুজন করে প্রাণ হারিয়েছেন নোয়াখালী ও নওগাঁয়। গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, গোপালগঞ্জ ও সুনামগঞ্জে মারা গেছেন একজন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আঁধারে ঢেকেছে ঢাকা

আপডেট সময় : ০৮:৪৭:৫১ পূর্বাহ্ণ, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮