ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র পঞ্চগড়ে নির্বাচনী দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে হোটেল শ্রমিক আহত ৫ নং হাজিরপাড়া ইউনিয়নের গণমানুষের আস্থার প্রতীক মোঃ আব্দুস সহিদ পাটোয়ারী গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন অ্যাডিশনাল ডিআইজির কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা বাগেরহাটের রামপাল–রোমজাইপুরে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জে নেই কোনো প্রশিক্ষণ প্রাপ্ত ডুবুরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২ জন আটক জাবিপ্রবি সাংবাদিক সমিতির দায়িত্বে মুসলিম ও জসিম চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণবিরোধী মোবাইল কোর্ট, জরিমানা ১১ হাজার টাকা

কালীগঞ্জে ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩১:১১ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮ ২৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ দুইজনকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার উলুখোলা লেগুনাস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কালীগঞ্জ পৌর এলাকার দুর্বাটি গ্রামের নুরুল ইসলাম আকন্দের ছেলে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবুল বাশার কাজল (২৭) এবং বড়নগর গ্রামের ফারুক খানের ছেলে তানিন (২৮)।

শুক্রবার দুপুরে গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরো জানান, বৃহস্পতিবার (২৬ এপ্রিল) রাতে কালীগঞ্জের বায়েরদীয়া এলাকা দিয়ে মোটরসাইকেলে করে কাজল ও তানিন অস্ত্র উঁচিয়ে যাচ্ছেন এমন খবর পেয়ে উলুখোলা ফাঁড়ির পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ছাত্রলীগ নেতা কাজলের কোমড় থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কালীগঞ্জে ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

আপডেট সময় : ০৪:৩১:১১ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮