ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় এনসিপির কর্মশালায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ গফরগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা  নোয়াপাড়া ফ্রেন্ডস ক্লাব শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কুমিল্লা মডার্ন হাই স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা তাহিরপুরে স্কুল, মাদ্রাসা ও কবরস্থানের পাশে অবৈধ বালু উত্তোলন, আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবক সুনামগঞ্জের গৌরারংয়ে যুবকের আত্মহত্যা সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে :  ফরহাদ আজাদ গোপালগঞ্জ জেলা আইনজীবি সমিতির নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সারের পর্যাপ্ত মজুদ আছে কৃত্রিম সংকট তৈরি করে গুজব তৈরির কোন সুযোগ নেই : পানি সম্পদ প্রতিমন্ত্রী

রানীহাটি পাড়দিয়ার গুচ্ছগ্রামে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২০:০৬ অপরাহ্ণ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা ও সামাজিক বনায়ন জোরদারের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি পাড়দিয়ার গুচ্ছগ্রামে ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৯ আগস্ট সকাল ১০টায় রানীহাটি পাড়দিয়ার গুচ্ছগ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিবগঞ্জ উপজেলা সমবায় অফিস ও রানীহাটি পাড়দিয়ার গুচ্ছগ্রাম ভূমিহীন সমবায় সমিতি লিমিটেডের যৌথ উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচির আওতায় গুচ্ছগ্রামের পুকুরপাড়সহ বিভিন্ন স্থানে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। রানীহাটি পাড়দিয়ার গুচ্ছগ্রাম ভূমিহীন সমবায় সমিতি লিমিটেডের অধীনে বর্তমানে ১৩০টি ঘরে মানুষ বসবাস করছেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা সমবায় অফিসার মো. মোখলেছুর রহমান। তিনি পরিবেশ রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সমবায় অফিসার মো. মাহবুব আরিফ, জেলা সমবায় অফিসের সহকারী প্রশিক্ষক মো. ডলার আলী, রানীহাটি পাড়দিয়ার গুচ্ছগ্রাম ভূমিহীন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শ্রী ষষ্ঠী ঘোষ, সহ-সভাপতি মো. রাসেল হোসেন রাজা, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, ব্যবস্থাপনা কমিটির সদস্য মোসা. ফিরোজা বেগম ও শ্রী গিরু কর্মকারসহ সমিতির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং এলাকার সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সামাজিক বনায়নের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ সুরক্ষা সম্ভব, অন্যদিকে স্থানীয় জনগণের মধ্যে গাছ লাগানো ও পরিচর্যার বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে। বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের লক্ষ্যের অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে গুচ্ছগ্রামসহ স্থানীয় এলাকায় সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশবান্ধব আবাসস্থল গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।

এদিকে, রানীহাটি পাড়দিয়ার গুচ্ছগ্রাম ভূমিহীন সমবায় সমিতির অধীনে বসবাসকারী ১৩০টি পরিবারের দীর্ঘদিনের দাবি, তাদের চলাচলের জন্য একটি পাকা রাস্তার ব্যবস্থা করা। এ বিষয়ে জেলা প্রশাসকের সুদৃষ্টি ও প্রয়োজনীয় উদ্যোগ কামনা করেছেন গুচ্ছগ্রামের বাসিন্দারা। কর্মসূচিতে উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা, সমবায় সমিতির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রানীহাটি পাড়দিয়ার গুচ্ছগ্রামে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ

আপডেট সময় : ০৮:২০:০৬ অপরাহ্ণ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬