তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : ‘লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তেঁতুলিয়া পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন’ উদ্বোধন করা হয়েছে।
নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করতে এবং বাংলা কিউআর (Bangla QR) কোড ব্যবহারে উদ্বুদ্ধ করতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার ১৪ জুলাই সকালে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেঁতুলতলায় ফিতা কেটে ক্যাম্পেইনের উদ্বোধন করেন পঞ্চগড় পূবালী ব্যাংক এর সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মোঃ রবিউল ইসলাম, ক্যাশলেস ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন তেঁতুলিয়া পূবালী ব্যাংক উপশাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইউএও সাবরিনা আফরিন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতুলিয়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: জীবন ইসলাম,তেতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি মো: শাহাদাত হোসেন রঞ্জু, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: লাইছুর রহমান, স্থানীয় রাজনৈতিক , ব্যবসায়ী ও পেশাজীবী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ পুবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি তেঁতুলিয়ায় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে ডিজিটাল লেনদেনের বিকল্প নেই।
বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা সহজেই অ্যাপ ব্যবহার করে অর্থ পরিশোধ করতে পারবেন, যা নগদ অর্থ বহনের ঝুঁকি কমাবে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট গ্রহণ সহজ করবে।