শিরোনাম :
মাভাবিপ্রবিতে প্রথমবারের মত নবীন শিক্ষার্থীদের নিয়ে গ্রুমিং সেশন অনুষ্ঠিত অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী রাজিবপুরে হতদরিদ্র পরিবারের মাঝে উন্নত জাতের ছাগল ও মুরগি বিতরণ শাল্লা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মনোজ, সম্পাদক মোস্তাক বোনের জবানবন্দী মানছেনা পরিবার ও এলাকাবাসী নদীর পাড় রক্ষা ও ঐতিহ্যবাহী শিমুল বাগান রক্ষার্থে অস্থায়ী পুলিশ ক্যাম্প  কুমিল্লা প্রেসক্লাব নির্বাচনে কোষাধ্যক্ষ পদে মনোনয়নপত্র জমা দিলেন মোহাম্মদ শাহ আলম শফি জামালগঞ্জ-সেলিমগঞ্জ সড়ক সংস্কার কাজ দ্রুত এগিয়ে চলছে আশান্বিত লাখো মানুষ স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন দাবি এম শহীদের বোদায় ৮ম শ্রেণির ছাত্রী নিখোঁজের ২৬ দিন, প্রধান শিক্ষকের রহস্যময় ভূমিকা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

নিজের বোনকে নিয়মিত ধর্ষণের ঘটনায় হত্যা করা হয় মানিককে

Reporter Name
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে গতকাল বুধবার উদ্ধার হওয়া মানিক হোসেনের (১৯) মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি। এ ঘটনায় নিহতের বড় বোন (২৪) ও একই এলাকার শাহাবুদ্দিন (৪৯) নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নিহতের বড় বোন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পঞ্চগড় জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে মানিক তার বড় বোনকে জোরপূর্বক ধর্ষণ করতেন এবং গোপনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে নিয়মিত নির্যাতন চালাতেন। এতে ক্ষুব্ধ হয়ে বড় বোন প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করেন।

পুলিশের দাবি, পূর্বপরিকল্পনা অনুযায়ী ঘুমের ওষুধ মিশিয়ে পানি পান করিয়ে মানিককে অচেতন করা হয়। পরে তার কোমরে পলিথিনে মোড়ানো একটি চিরকুট গুঁজে দেয়া হয়। এরপর সহযোগী শাহাবুদ্দিন তাকে হত্যা করে মরদেহ মহারাজার দিঘিতে ফেলে দেন।

ডিবি পুলিশের তদন্তে উদ্ধার হওয়া চিরকুটের লেখার সঙ্গে নিহতের বড় বোনের শয়নকক্ষ থেকে উদ্ধার করা একটি ক্যালেন্ডারের লেখার মিল পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফরহাদ হোসেন বলেন, “তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে, দীর্ঘদিনের জোরপূর্বক শারীরিক নির্যাতনের ক্ষোভ থেকেই এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930