ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আইন না মেনে ভবন নির্মান, চার ভবনের কাজ বন্ধ  কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠান জরিমানা সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আল্লামা শামসুল হক ফরিদপুরী (রহ.) এর জীবনী কুমিল্লায় এনসিপির কর্মশালায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ গফরগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা  নোয়াপাড়া ফ্রেন্ডস ক্লাব শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কুমিল্লা মডার্ন হাই স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা তাহিরপুরে স্কুল, মাদ্রাসা ও কবরস্থানের পাশে অবৈধ বালু উত্তোলন, আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবক

প্রকাশ্যে গাঁজা সেবন করায় যুবকের ৩ মাসের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০২:০৩ অপরাহ্ণ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে প্রকাশ্যে গাঁজা সেবন করে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে মো. মামুন (৩২) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে ওই যুবককে।

রবিবার ১৬ আগস্ট রাতে পঞ্চগড় সদর উপজেলা পশ্চিম মোলানী গ্রামের মিজানুর রহমানের দোকানের সামনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা সুলতানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষার্থে পঞ্চগড় সদর থানার এসআই (নিরস্ত্র) চন্দন কুমার রায় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এ সময় পশ্চিম মোলানী এলাকার মো. মামুনকে গাঁজা সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার সময় হাতেনাতে আটক করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান। স্থানীয়দের অভিযোগ, মামুন প্রায়ই মাদক সেবন করে এলাকায় শান্তি-শৃঙ্খলা নষ্ট করেন।

পরে পঞ্চগড় সদর থানার এসআই চন্দন কুমার রায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনেন। অপরাধটি ভ্রাম্যমাণ আদালতের সামনে সংঘটিত হওয়ায় মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৬ ধারার ক্ষমতাবলে অভিযোগটি আমলে নেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ পড়ে শোনানো হলে মামুন নিজের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করা হয় এবং দুইজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এ সময় তার কাছ থেকে একটি প্লাস্টিকের কৌটায় আনুমানিক ৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা গাঁজা ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।

আদালত আসামির দোষ স্বীকারোক্তি, সাক্ষ্য-প্রমাণ ও ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মামুনকে দোষী সাব্যস্ত করেন।

রায়ের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। আসামি অর্থদণ্ডের টাকা নগদ পরিশোধ করেন।

রায় কার্যকরের জন্য সাজা পরোয়ানামূলে মো. মামুনকে পঞ্চগড় জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা সুলতানা বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসন সোচ্চার রয়েছে, জনসাধারণ সহ সমাজের সচেতন মহলের মাদক নির্মুলে সহযোগিতা চাই। মাদক সেবন ও প্রকাশ্যে জনশৃঙ্খলা বিনষ্টের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রকাশ্যে গাঁজা সেবন করায় যুবকের ৩ মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০৯:০২:০৩ অপরাহ্ণ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬