ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় এনসিপির কর্মশালায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ গফরগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা  নোয়াপাড়া ফ্রেন্ডস ক্লাব শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কুমিল্লা মডার্ন হাই স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা তাহিরপুরে স্কুল, মাদ্রাসা ও কবরস্থানের পাশে অবৈধ বালু উত্তোলন, আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবক সুনামগঞ্জের গৌরারংয়ে যুবকের আত্মহত্যা সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে :  ফরহাদ আজাদ গোপালগঞ্জ জেলা আইনজীবি সমিতির নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সারের পর্যাপ্ত মজুদ আছে কৃত্রিম সংকট তৈরি করে গুজব তৈরির কোন সুযোগ নেই : পানি সম্পদ প্রতিমন্ত্রী

মাভাবিপ্রবিতে ৩ হাজার গাছ রোপণের কার্যক্রম শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৫:৩৯ অপরাহ্ণ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ এরশাদ, টাংগাইল প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) তিন হাজার গাছ রোপণের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার ২৯ আগস্ট সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য মো. আনিছুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ ও এস্টেট পরিচালক সহযোগী অধ্যাপক ড. আবু জাফর শিবলী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন।

উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, “জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। নেপালসহ বিভিন্ন দেশে বন্যা ও পাহাড়ধসের মতো দুর্যোগ জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার সতর্কবার্তা।

তিনি বলেন, “এই বাস্তবতায় মাভাবিপ্রবিতে তিন হাজার গাছ রোপণের কার্যক্রম শুরু করেছি। শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হয়ে সম্মিলিতভাবে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাভাবিপ্রবিতে ৩ হাজার গাছ রোপণের কার্যক্রম শুরু

আপডেট সময় : ০৭:৫৫:৩৯ অপরাহ্ণ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬