শিরোনাম :
কুমিল্লায় ২৪০ জন কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ পঞ্চগড়ে কৃষি বিপনন অধিদপ্তরের প্রশিক্ষণের দুইদিনের প্রশিক্ষণ ১ দিনে শেষ আইনের চোখ ফাঁকি দিয়ে শহরতলীর মুচিপাড়ায় চামারি মদের উৎপাদন বেড়েছে, যুবসমাজ ধ্বংসের পথে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে তেঁতুলিয়ায় শিশুস্বর্ণ ফাউন্ডেশনের মানববন্ধন তেঁতুলিয়ায় বীর মুক্তিযোদ্ধার আব্দুল কুদ্দুসের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠিত সরকারের উদ্যোগের পাশাপাশি জনসচেতনতাই কমাতে পারে সড়ক দুর্ঘটনা : রেলমন্ত্রী  কুমিল্লায় মাজারে হামলা বন্ধ ও ৩ মাসের মধ্যে ধর্ষকের ফাঁসির দাবিতে সমাবেশ ঈদযাত্রার চাপ বাড়তেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা অংশে দীর্ঘ যানজট, দুর্ভোগে হাজারো যাত্রী দেবনগর করতোয়া নদীতে মাটি চাপা পড়ে পাথর শ্রমিকের মৃত্যু
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে তেঁতুলিয়ায় শিশুস্বর্ণ ফাউন্ডেশনের মানববন্ধন

Reporter Name
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

পঞ্চগড় জেলা প্রতিনিধি : সারাদেশে আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং শিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২২মে সকাল ১১টায় তেঁতুলিয়ায় ঐতিহ্যবাহী চৌরাস্তা বাজারে তেঁতুল তলায় শিশুস্বর্গের আয়োজনে এই মানববন্ধন পালিত হয়।

প্রতিবাদ সভায় দৈনিক নতুন সময়ে সাংবাদিক মোস্তাক আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন তেঁতুলিয়া বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাহাঙ্গীর আলম। সিনিয়র সাংবাদিক সাংস্কৃতিক কর্মী আশরাফুল ইসলাম, জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত পরিবেশ কর্মী মাহমুদুল ইসলাম মামুন, মহিলা উদ্যোক্তা ও সাংবাদিক জয়িতা মর্জিনা আক্তার মাহি, দৈনিক কালবেলা’র তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি মোবারক হোসেন, শিশুসর্গ ফাউন্ডেশনের সহকারী শিক্ষিকা আঁখি আক্তার এবং সহকারী শিক্ষক সোহরাব হোসেন সোহাগ।

বক্তারা বলেন, শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।আপনি, আমি পরিবার সমাজ জীবনে কোন না কোন শিশুর পিতা। যদি আপনাদের আমার শিশুকে এভাবে ধষর্ন করেন। আপনি কি করবেন।
সমাজ ও রাষ্ট্রে শিশুদের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে। অনতিবিলম্বে রামিসার হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

প্রতিবাদ সভায় অংশ নেন তেঁতুলিয়া শিশুস্বর্গের ফাউন্ডেশনের শিক্ষক ও শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক ও এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ উপস্থিত হয়ে খুনিদের ফাঁসির দাবিতে একাত্মতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930