ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের কমিটি গঠনেরের পরদিনই সংঘর্ষ ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে কুমিল্লায় ১১ দলের প্রচারণা জেলা প্রশাসক গোল্ডকাপে সদর উপজেলা-গোমস্তাপুর ম্যাচ ড্র সুনামগঞ্জে রেড ক্রিসেন্টের নবনিযুক্ত চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালামের সাথে মতবিনিময় গোপালগঞ্জে অনলাইন জুয়ারি এজেন্ট সহ ৪ জন গ্রেফতার বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র পঞ্চগড়ে নির্বাচনী দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে হোটেল শ্রমিক আহত ৫ নং হাজিরপাড়া ইউনিয়নের গণমানুষের আস্থার প্রতীক মোঃ আব্দুস সহিদ পাটোয়ারী গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন অ্যাডিশনাল ডিআইজির কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

সৌদি গেলেন এমপি বদি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:৪৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ১ জুন ২০১৮ ৪২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইন-শৃঙ্খলা বাহিনীর চলমান মাদকবিরোধী অভিযানে তীব্র আলোচনায় থাকা কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদি ওমরা পালনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন।

শুক্রবার ভোররাতে সৌদি এয়ারলাইন্সের একটি বিমান যোগে তিনি হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ওমরা পালনে সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়েন। এ সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রামের স্কুল বন্ধু নুরুল আকতার, গিয়াস উদ্দিন ও উখিয়ার হলদিয়া পালংয়ের মৌলানা আলী আহমদ নূরী।

এর আগে গত ২৬ মে এমপি বদির মেয়ে সামিয়া রহমান ও জামাই ব্যারিস্টার রানা আশরাফ ওমরার উদ্দেশ্যে সৌদি আরব যান।

এমপি বদির ব্যক্তিগত সহকারী হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান চলাকালে এমপি বদির হঠাৎ ওমরা পালনে সৌদি আরবে গমনকে অনেকে কৌশল হিসেবে মনে করলেও এটি সঠিক নয়। ওমরা পালনের সিডিউল অনেক আগেই নেয়াছিল। অভিযান শুরু হওয়ার পর ফ্লাইট হওয়ায় তিনি অভিযান থেকে বাঁচতেই ওমরায় চলে গেছেন বলে ধারণা করছেন অনেকে।

তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী তিনি যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও নিয়েছেন এবং রমজানের শেষ সপ্তাহ জুড়ে তিনি মসজিদ আল-হারামে ইতেকাফ করার নিয়ত করেছেন। ওমরা পালন শেষে ১৭ জুন দেশে ফিরবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সৌদি গেলেন এমপি বদি

আপডেট সময় : ১১:১৭:৪৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ১ জুন ২০১৮