মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : আসছে আগামী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমর্থন ও দোয়া প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সমাজসেবক মোঃ মিজানুর রহমান। নিজের প্রার্থিতা আগ্রহ প্রকাশ করে তিনি তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নবাসীর সকলের কাছে সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন।
তিনি বলেন, অর্থ আর আধিপত্য দিয়ে নয়,ভালবাসা দিয়ে মানুষের পাশে থাকতে চাই।একটি সুখী-সুন্দর দেশ ও সমাজ বিনির্মাণে সর্বপ্রথম ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন প্রয়োজন।
উত্তর বড়দল ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমর্থন ও ভোট দেওয়ার জন্য সর্বস্থরের জনসাধারণের কাছে আহবান জানান। সমাজের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতেই এ বছর ইউপি নির্বাচনে উত্তর বড়দল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন তাহিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য,উত্তর বড়দল ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,কয়লা আমদানিকারক সমিতির কার্য নিবার্হী কমিটির সম্মানিত সদস্য, ব্যবসায়ি,সমাজসেবক মোঃ মিজানুর রহমান।
এ দিকে ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে ধর্ম,বর্ণ,দলমত নির্বিশেষে সর্ব মহলে জনগণের আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন মো মিজানুর রহমান।
মোঃ মিজানুর রহমান বলেন,নেতা হওয়ার প্রয়োজন নেই আমার। আমি ইউনিয়নের মানুষের সাথে থাকতে চাই। তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। আমাদের উত্তর বড়দল ইউনিয়নের মা-মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।
তিনি আগামী আসন্ন ইউপি নির্বাচনে জয়যুক্ত হলে উত্তর বড়দল ইউনিয়নের সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের সেবা করতে চান। ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরো সুসংহত করতে প্রতিনিয়ত ইউনিয়নের প্রতিটি গ্রামের মোড়ে, চায়ের দোকানে ও বিভিন্ন রাস্তাঘাটে ও পাড়া মহল্লায় সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন ও দিনরাত ভোটারদের সাথে মতবিনিময় করছেন। এরি মধ্যে তিনি এলাকায় মুরব্বিদের সাথে কুশল বিনিময় ও নানান সমস্যা নিয়ে তরুনদের সাথে মতবিনিময় করছেন।
তিনি জানান, উত্তর বড়দল ইউনিয়নকে উন্নয়নের লক্ষ্যকে সামনে নিয়ে দারিদ্র মুক্ত, সু-শিক্ষাবান্ধব বৈষম্যহীন আদর্শ ইউনিয়ন হিসাবে গড়ে তুলার নিমিত্তে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছি। এর জন্য আমি আমার উত্তর বড়দল ইউনিয়নের মুরব্বী,ভাই,বন্ধু,মা,বোনসহ ইউনিয়নবাসির নিকট দোয়া ও সমর্থন কামনা করছি।