ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল সাতক্ষীরা মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’-এর আলোচনা সভা শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, উদ্ধার ও গ্রেফতার ২ “নির্বাচনী দায়িত্ব পালনে গোপালগঞ্জ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ”  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে নবীন বরণ : দেশপ্রেম ও নেতৃত্ব বিকাশের আহ্বান ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান গোপালগঞ্জ বিল থেকে জাল উঠানোকে কেন্দ্র করে দুই গ্রাম পুলিশকে মারপিট  সড়কে বাস ও প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ২ রাজিবপুরে স্ববল প্রকল্পের ৪ হাজার ২০০টি গাছের চারা বিতরণ বাস-কনটেইনারের সংঘর্ষে পথচারীর মৃত্যু

তেঁতুলিয়ায় বীর মুক্তিযোদ্ধাকে বেঁধে নির্যাতনের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৫:১৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ৮ মে ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বেলায়েত হোসেন (৮৫) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে রশি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে মিজানুর রহমান বুধবার সন্ধ্যায় তেঁতুলিয়া মডেল থানায় অভিযোগ করেছেন।
নির্যাতনের শিকার বেলায়েত হোসেন তিরনইহাট ইউনিয়নের ডেমগছ এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা গেছে, মিজানুর রহমানের সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার সকালে বেলায়েত হোসেন তার নাতনি মালিহাকে দেখতে ডেমগছ এলাকায় যান। সেখানে গেলে আইনুল হক (৫৫), মো. রবি (২৫), মো. ভুট্টু (৫৫) ও মাজেদা বেগমসহ কয়েকজন তাকে রশি দিয়ে হাত-পা বেঁধে বাড়ির আঙিনায় ফেলে রাখেন এবং বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন।
মিজানুর রহমান বলেন, নির্যাতনের একপর্যায়ে তারা ঘর থেকে বটি, ধারালো দা ও কুড়াল বের করে এনে আমার বাবাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। স্থানীয় প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে দ্রুত থানায় যাই। পরে পুলিশ বাবাকে উদ্ধার করে তেঁতুলিয়া সদর হাসপাতালে ভর্তি করে।
তিনি আরও বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করেছি। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে মো. জাকারিয়া (৪৫) ও মো. আবু বক্কর সিদ্দিকসহ (৫৩) কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইসুর রহমান বলে, অভিযোগটি আমলে নেয়া হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে পরিবারের জিম্মায় বুঝিয়ে দেয়া হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :