ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল সাতক্ষীরা মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’-এর আলোচনা সভা শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, উদ্ধার ও গ্রেফতার ২ “নির্বাচনী দায়িত্ব পালনে গোপালগঞ্জ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ”  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে নবীন বরণ : দেশপ্রেম ও নেতৃত্ব বিকাশের আহ্বান ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান গোপালগঞ্জ বিল থেকে জাল উঠানোকে কেন্দ্র করে দুই গ্রাম পুলিশকে মারপিট  সড়কে বাস ও প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ২ রাজিবপুরে স্ববল প্রকল্পের ৪ হাজার ২০০টি গাছের চারা বিতরণ বাস-কনটেইনারের সংঘর্ষে পথচারীর মৃত্যু

দুমকিতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৬:৩৪ অপরাহ্ণ, শুক্রবার, ৮ মে ২০২৬ ১২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে সড়ক দুর্ঘটনায় আবদুর রাজ্জাক (৫২) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ৭ মে রাত ৩টার দিকে উপজেলার লেবুখালী-বাউফল সড়কের কালভার্ট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক উপজেলার পশ্চিম ঝাটরা গ্রামের মৃত সামছুল হক হাওলাদারের বড় ছেলে।
সূত্র জানায়, দুমকি থেকে একজন আরোহী নিয়ে লেবুখালী যাওয়ার পথে কালভার্ট বাজার নামক এলাকায় পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে সজোরে থাক্কা লাগে, এতে চালক আব্দুর রাজ্জাক গুরুতর আহত হয়।
আরোহী রফিক গাজীর ডাক চিৎকারে এলাকার লোক আহত মোটর সাইকেল চালক আব্দুর রাজ্জাক উদ্ধার করে। এলাকার বেশ পরিচিতজন হওয়ায় এলাকাবাসী আব্দুর রাজ্জাকের পরিবারকে খবরটি জানায়, পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে নিহত রাজ্জাকের পরিবারের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ বা সাধারণ ডায়েরী (জিডি) করা হয়নি।
এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে মামলা নং-১৮২, তারিখ-০৭/০৫/২০২৬খ্রিঃ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :