ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল সাতক্ষীরা মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’-এর আলোচনা সভা শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, উদ্ধার ও গ্রেফতার ২ “নির্বাচনী দায়িত্ব পালনে গোপালগঞ্জ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ”  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে নবীন বরণ : দেশপ্রেম ও নেতৃত্ব বিকাশের আহ্বান ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান গোপালগঞ্জ বিল থেকে জাল উঠানোকে কেন্দ্র করে দুই গ্রাম পুলিশকে মারপিট  সড়কে বাস ও প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ২ রাজিবপুরে স্ববল প্রকল্পের ৪ হাজার ২০০টি গাছের চারা বিতরণ বাস-কনটেইনারের সংঘর্ষে পথচারীর মৃত্যু

বাদাম তোলার সময় ক্ষেতেই বজ্রপাতে যুবকের মৃত্যু, বাবা-ভাই আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৫:৩৩ অপরাহ্ণ, সোমবার, ৮ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে বাদাম ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মকছেদুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার বাবা আবু হোসেন (৫২) ও বড় ভাই মোজাফফর হোসেন (৩৬) আহত হয়েছেন।

সোমবার ৮ জুন শেষ বিকেলে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঙ্গলগাঁও বড়বাড়ি এলাকায় এঘটনাটি ঘটে। মকছেদুল দুই ছেলে সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঙ্গলগাঁও বড়বাড়ি এলাকায় বাবা ও বড় ভাইয়ের সাথে নিজেদের চাষ করা বাদাম শুকানোর কাজ করছিলেন। পরে বৃষ্টি শুরু হলে বাদাম তোলার কাজ শুরু করেন তারা। এ সময় বজ্রপাত হলে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সবাই। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মকছেদুলকে মৃত ঘোষণা করেন। তবে তার বাবা ও বড় ভাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। পরে নিহতের মরদেহ সুরতহাল শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :