ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল সাতক্ষীরা মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’-এর আলোচনা সভা শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, উদ্ধার ও গ্রেফতার ২ “নির্বাচনী দায়িত্ব পালনে গোপালগঞ্জ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ”  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে নবীন বরণ : দেশপ্রেম ও নেতৃত্ব বিকাশের আহ্বান ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান গোপালগঞ্জ বিল থেকে জাল উঠানোকে কেন্দ্র করে দুই গ্রাম পুলিশকে মারপিট  সড়কে বাস ও প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ২ রাজিবপুরে স্ববল প্রকল্পের ৪ হাজার ২০০টি গাছের চারা বিতরণ বাস-কনটেইনারের সংঘর্ষে পথচারীর মৃত্যু

মধ্যনগর বাজারে নারী উদ্যোক্তার নতুন উদ্যোগ, যাত্রা শুরু ‘এ বি ফ্যাশন’-এর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৭:০৪ অপরাহ্ণ, শনিবার, ২০ জুন ২০২৬ ১২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর বাজারে নারী উদ্যোক্তার নতুন পদচারণায় যুক্ত হয়েছে এক অনন্য দৃষ্টান্ত। বাজারের চৌরাস্তায় আধুনিক সাজসজ্জা ও নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে পোশাক বিপণি ‘এ বি ফ্যাশন’।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শিউলি রাণী তালুকদার। স্থানীয়ভাবে নারী উদ্যোক্তা হিসেবে ব্যবসা পরিচালনার এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ। মধ্যনগর বাজারে একজন নারীর নেতৃত্বে গড়ে ওঠা এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিউলি রাণী তালুকদার জানান, ক্রেতাদের পছন্দ ও চাহিদার কথা মাথায় রেখে দোকানটি আধুনিকভাবে সাজানো হয়েছে। নারী, পুরুষ ও শিশুদের জন্য মানসম্মত এবং রুচিশীল পোশাকের সমাহার নিয়ে ক্রেতাদের সর্বোচ্চ সেবা দেয়াই তাঁর লক্ষ্য।

মধ্যনগর বাজারের প্রাণকেন্দ্র চৌরাস্তায় অবস্থিত ‘এ বি ফ্যাশন’ ইতোমধ্যে নতুন সাজ ও আকর্ষণীয় সংগ্রহের কারণে ক্রেতাদের দৃষ্টি কেড়েছে। ব্যবসার পাশাপাশি নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয় সচেতন মহল মনে করছে, শিউলি রাণী তালুকদারের এ উদ্যোগ অন্য নারীদেরও আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে অনুপ্রাণিত করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :