ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল সাতক্ষীরা মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’-এর আলোচনা সভা শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, উদ্ধার ও গ্রেফতার ২ “নির্বাচনী দায়িত্ব পালনে গোপালগঞ্জ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ”  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে নবীন বরণ : দেশপ্রেম ও নেতৃত্ব বিকাশের আহ্বান ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান গোপালগঞ্জ বিল থেকে জাল উঠানোকে কেন্দ্র করে দুই গ্রাম পুলিশকে মারপিট  সড়কে বাস ও প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ২ রাজিবপুরে স্ববল প্রকল্পের ৪ হাজার ২০০টি গাছের চারা বিতরণ বাস-কনটেইনারের সংঘর্ষে পথচারীর মৃত্যু

রাজিবপুরে বিধবাকে ধর্ষণ চেষ্টা, থানায় মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:১৫ অপরাহ্ণ, বুধবার, ১৭ জুন ২০২৬ ১২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজিবপুর (কুড়িগ্রাম ) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মরিচাকান্দি গ্রামে এক বিধবা নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে রাজিবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী মোছা. হাছিনা খাতুন (৪৮) দক্ষিণ মরিচাকান্দি গ্রামের মৃত সাহাব আলীর স্ত্রী। স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন ধরে তিনি নিজ বাড়িতে একাই বসবাস করে আসছিলেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ জুন রাতে জ্বর ও তীব্র মাথাব্যথায় অসুস্থ হয়ে নিজ বাড়ির শয়নকক্ষে বিশ্রাম নিচ্ছিলেন হাছিনা খাতুন। শারীরিক অসুস্থতার কারণে তিনি ঘুমাতে পারছিলেন না। এ সময় তার ছেলে বাড়ির বাইরে বিশ্বকাপের খেলা দেখতে যান।

সুযোগ বুঝে রাত আনুমানিক ১টার দিকে একই গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে বাহাদুর রহমান (২৫) গোপনে ঘরে প্রবেশ করেন। পারিবারিক সম্পর্ক অনুযায়ী তিনি ভুক্তভোগীর ভাগিনা এবং হাছিনা খাতুন তার মামী।

ভুক্তভোগীর অভিযোগ, ঘরে প্রবেশ করে বাহাদুর রহমান তাকে জোরপূর্বক চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তিনি আত্মরক্ষার্থে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরিস্থিতি বুঝতে পেরে অভিযুক্ত পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করেন।

পরে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তকে গণধোলাই দেন। আহত অবস্থায় তাকে প্রথমে রাজিবপুর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তাকে চর রাজিবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী হাছিনা খাতুন বাদী হয়ে রাজিবপুর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ মামলাটি গ্রহণ করে তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে এমন জঘন্য ঘটনার অভিযোগে তারা হতবাক ও ক্ষুব্ধ। গ্রামের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রাজিবপুর অফিসার ইনচার্জ ওসি মুছা মিয়া জানান, বাহাদুরের নামে থানায় ধর্ষণচেষ্টা মামলা হয়েছে। বুধবার তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :