ঢাকা ০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল সাতক্ষীরা মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’-এর আলোচনা সভা শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, উদ্ধার ও গ্রেফতার ২ “নির্বাচনী দায়িত্ব পালনে গোপালগঞ্জ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ”  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে নবীন বরণ : দেশপ্রেম ও নেতৃত্ব বিকাশের আহ্বান ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান গোপালগঞ্জ বিল থেকে জাল উঠানোকে কেন্দ্র করে দুই গ্রাম পুলিশকে মারপিট  সড়কে বাস ও প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ২ রাজিবপুরে স্ববল প্রকল্পের ৪ হাজার ২০০টি গাছের চারা বিতরণ বাস-কনটেইনারের সংঘর্ষে পথচারীর মৃত্যু

জামালগঞ্জের লালপুর, সুরমা ও পাটলাই নদী পথে বিআইডব্লিউটির নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধে মানববন্ধন-অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৬:৩৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লালপুর,সুরমা ও পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের প্রতিবাদে  মানববন্ধন বিক্ষোভ মিছিল ও অনির্দিষ্টকালের জন্য নৌ ধর্মঘটের ডাক দিয়েছেন নৌ শ্রমিক সমিতি ও মালিক সমিতি।

‎আজ ৩০ জুলাই বৃহস্পতিবার দুপুর ২ টায় নৌ শ্রমিক ও নৌ মালিক সমিতির আয়োজনে লক্ষীপুর বাজারস্থ সুরমা নদীর তীরে মানববন্ধন শেষে হাজারো শ্রমিক, ব্যবসায়ীর উপস্থিতিতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এদিকে গত ২৫ জুলাই শনিবার থেকে একই দাবিতে  তাহিরপুর-বিশ্বম্ভরপুর উপজেলার যাদুকাটা মিয়ারচর ও পাঠানপাড়া স্টোর ক্রাসার মালিক ও শ্রমিক সমিতি সুরমা নদীতে সকল প্রকার মালামাল লোড আনলোড বন্ধসহ নৌযান বন্ধে ও অনির্দিষ্টকালের জন্য নৌ ধর্মঘটের ডাক দিয়েছেন।

‎মানববন্ধনে বক্তারা বলেন, ‎দীর্ঘদিন ধরে সীমান্ত নদী পাটলাই,জামালগঞ্জের সাচনা হতে লালপুর, সুরমা নদী এলাকায় বিআইডব্লিউটি’র নামে প্রতি ফুট পাথরে ৫০ পয়সার বদলে রাখা হচ্ছে ২ টাকা ৮০ পয়স। একই স্থানে কোটগারির নাম ভাঙ্গিয়ে ৩০ পয়সার স্থলে প্রতি ফুটে ১ টাকা। এবং একই কায়দায় যাদুকাটা নদীর ফাজিলপুর এলাকায় বিআইডব্লিউটি’র নামে একই মালের জন্য প্রতি ফুট পাথরে ৫০ পয়সার বদলে ২ টাকা ৮০ পয়সা, এবং একই স্থানে  টুল টেক্স ও খাস কালেকশনের নামে প্রতি ফুট বালুতে ৩০ পয়সার স্থলে ১ টাকা ৩০ পয়সা অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। কোন প্রকার ইজারা না থাকা শর্তেও একই কয়দায় রক্তি নদীর মুখে ওই চাঁদাবাজ চক্রটি জোরপূর্বক প্রতি ফুটে ২ টাকা আদায় করে। ওই চক্রটি জোরপূর্বক  রক্তি নদীতে মুখে খালি নৌকা প্রবেশ করতেও প্রতি নৌকায়  ৩ হাজার টাকা করে চাঁদা আদায় করছে। টোলের নামে অতিরিক্ত চাঁদাবাজির কারণে জামালগঞ্জ ও পাটলাই নদীতে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে বন্ধের উপক্রম দেয়া দিয়েছে।

জামালগঞ্জ উত্তর স্টীলবডি নৌকা সমবায় সমিতির লিঃ এর সাধারণ সম্পাদক কবির মিয়া বলেন, সরকারি গেজেট বর্ণিত রেট অনুযায়ী বিআইডব্লিউটিএ ও অন্যান্য ইজারা আদায় করতে হবে, প্রত্যেক বিআইডব্লিউটিএ ও অন্যান্য আদায় স্থানে প্রকাশ্যে সরকারি রেট চার্ট টানিয়ে রাখতে হবে এবং আদায়কৃত ইজারার পাকা রশিদ দিতে হবে, বিআইডব্লিউটিএ ও অন্যান্য ইজারা নির্ধারিত স্থানে আদায় করতে হবে, কোন অবস্থাতেই যত্রতত্র অথবা চলতি অবস্থায় ইজারা আদায় করা যাবে না। প্রতি ঘনফুটে ২ টাকা ৮০ পয়সা লোডে এবং আনলোডে ২.৮০ পয়সা এই নিয়ম বন্ধ করতে হবে। আমাদের দাবি সমূহ না মানলে অনির্দিষ্টকাল পর্যন্ত ধর্মঘট চলতে থাকবে।

ব্যবসায়ী ও নৌ শ্রমিকরা পাটলাই লালপুর ও সুরমা নদীর এসব অতিরিক্ত টোল আদায় ও চাঁদাবাজি বন্ধে গত একমাস যাবৎ সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য, সুনামগঞ্জ পুলিশ সুপার, জেলা প্রশাসক, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একাধিকবার স্মারকলিপি ও অভিযোগ দিয়েও কোন প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে আগামী ২৮ শে জুলাই মঙ্গলবার থেকে জামালগঞ্জের লালপুর, সুরমা পাটলাই নদীতে সকল নৌযান চলাচল ও মালামাল লোড আনলোড বন্ধ থাকা সহ টোলের নামে অতিরিক্ত চাঁদাবাজি বন্ধ না করা পর্যন্ত  অনির্দিষ্টকালের জন্য নৌ ধর্মঘটের ডাক দিয়ে ব্যবসায়িক শ্রমিক সমিতি ও নৌ মালিক সমিতি। ওইসব চাঁদাবাজিদের কাছে অসহায়ত্ব প্রকাশ করেছেন সংসদ কামরুজ্জামান কামরুল।

এ সময় উপস্থিত ছিলেন,ব্যবসায়ি জসিম উদ্দিন, লোকমান হোসেন,জয়দর আলী,রহম আলী,মো হিজবুল্লাহ,আল আমিন, শফিক মিয়া, শফিকুল ইসলাম, রুবেল মিয়া, আমিনুল, রাজন পাল, বেনু পাল, মতিষ পাল শ্রমিক সর্দার মোহাম্মদ আলী, পিউতোষ, এলো মিয়া, মন্তুষ, বুধু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :