ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল সাতক্ষীরা মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’-এর আলোচনা সভা শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, উদ্ধার ও গ্রেফতার ২ “নির্বাচনী দায়িত্ব পালনে গোপালগঞ্জ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ”  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে নবীন বরণ : দেশপ্রেম ও নেতৃত্ব বিকাশের আহ্বান ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান গোপালগঞ্জ বিল থেকে জাল উঠানোকে কেন্দ্র করে দুই গ্রাম পুলিশকে মারপিট  সড়কে বাস ও প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ২ রাজিবপুরে স্ববল প্রকল্পের ৪ হাজার ২০০টি গাছের চারা বিতরণ বাস-কনটেইনারের সংঘর্ষে পথচারীর মৃত্যু

রাজিবপুরে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু, বর্ষা মৌসুমে আতঙ্ক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০১:৫৭ অপরাহ্ণ, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় সাপের কামড়ে আব্দুল মোতালেব (৬৭) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বর্ষা মৌসুম শুরু হওয়ার পর উপজেলার বিভিন্ন এলাকায় সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার ১৪ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মরিচাকান্দি জালচিরা বাঁধ এলাকায় এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত আব্দুল মোতালেব ওই এলাকার মৃত কেতু শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল মোতালেব রাতে বাড়ি ফেরার পথে নিজ বাড়ির অদূরে অন্ধকার রাস্তায় হাঁটার সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। প্রথমদিকে তিনি বিষয়টি বুঝতে না পেরে স্বাভাবিকভাবেই বাড়িতে চলে যান। কিছুক্ষণ পর শরীরে অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে তিনি পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে বৃষ্টির কারণে সাপের আবাসস্থল পানিতে তলিয়ে যাওয়ায় বিভিন্ন প্রজাতির সাপ লোকালয়ে চলে আসে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের বেলায় চলাচলের সময় অসাবধানতার কারণে সাপের কামড়ের ঘটনা বেড়ে যায়। তাই সবাইকে রাতের বেলায় টর্চলাইট ব্যবহার করে চলাচল এবং ঝোপঝাড় ও অন্ধকার স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তারা।

স্বাস্থ্যসচেতন মহল বলছে, সাপে কামড়ালে কোনো ধরনের ঝাড়ফুঁক বা কুসংস্কারে বিশ্বাস না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা গ্রহণ করাই সবচেয়ে কার্যকর উপায়। সময়মতো চিকিৎসা পেলে অনেক ক্ষেত্রেই রোগীর জীবন রক্ষা করা সম্ভব। তবে রাজিবপুরে এন্টি ভেনম ভ্যাকসিন না থাকায় এলাকাবাসী চিন্তিত।

এ দিকে, বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :