ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল সাতক্ষীরা মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’-এর আলোচনা সভা শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, উদ্ধার ও গ্রেফতার ২ “নির্বাচনী দায়িত্ব পালনে গোপালগঞ্জ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ”  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে নবীন বরণ : দেশপ্রেম ও নেতৃত্ব বিকাশের আহ্বান ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান গোপালগঞ্জ বিল থেকে জাল উঠানোকে কেন্দ্র করে দুই গ্রাম পুলিশকে মারপিট  সড়কে বাস ও প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ২ রাজিবপুরে স্ববল প্রকল্পের ৪ হাজার ২০০টি গাছের চারা বিতরণ বাস-কনটেইনারের সংঘর্ষে পথচারীর মৃত্যু

রেখা রানী ওঝার জীবনে বিয়ে নয় মেয়েদের শিক্ষা জীবন উৎসর্গ অনন্য দৃষ্টান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৯:৩৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মানবতার রেখা রানী। কোটালীপাড়ার বুরুয়া গ্রামের রেখা রানী ওঝা জীবনে বিয়ে করেন নাই। সরকারি হাসপাতালের নার্স হিসেবে চাকরি করে অবসরের পর নিজের সারাজীবনের সঞ্চয় দিয়ে প্রতিষ্ঠা করেছেন রেখা রানী ওঝা বালিকা বিদ্যালয়।

দরিদ্র পরিবারের মেয়েদের পড়াশোনার সুযোগ করে দিতে তিনি শুধু স্কুলই প্রতিষ্ঠা করেন নাই, দূর-দূরান্তের ছাত্রীদের জন্য তৈরি করেছেন হোস্টেলও। এক সময় বাড়ি বাড়ি গিয়ে ছাত্রী সংগ্রহ করেছেন তিনি।

১৯৪৮ সালে জন্ম নেয়া রেখা রানী ছোটবেলায় নানা বাধা পেরিয়ে পড়াশোনা চালিয়ে যান। ১৯৮৩ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে যোগ দেন এবং ২০১১ সালে অবসর নেয়।

নিজের জীবন ও সঞ্চয় দিয়ে মেয়েদের শিক্ষার জন্য কাজ করা এই নারী এখন নানা শারীরিক জটিলতায় ভুগছেন। অর্থসংকটে স্কুল চালানোও কঠিন হয়ে পড়েছে। শিক্ষকদের বেতন দিতে না পারায় অনেকে চাকরি ছেড়ে দিয়েছেন।

তবুও থেমে নেই রেখা রানী। তাঁর লক্ষ্য একটাই-দরিদ্র পরিবারের মেয়েরা যেন বাল্যবিয়ের শিকার না হয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :