ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল সাতক্ষীরা মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’-এর আলোচনা সভা শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, উদ্ধার ও গ্রেফতার ২ “নির্বাচনী দায়িত্ব পালনে গোপালগঞ্জ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ”  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে নবীন বরণ : দেশপ্রেম ও নেতৃত্ব বিকাশের আহ্বান ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান গোপালগঞ্জ বিল থেকে জাল উঠানোকে কেন্দ্র করে দুই গ্রাম পুলিশকে মারপিট  সড়কে বাস ও প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ২ রাজিবপুরে স্ববল প্রকল্পের ৪ হাজার ২০০টি গাছের চারা বিতরণ বাস-কনটেইনারের সংঘর্ষে পথচারীর মৃত্যু

নাগরপুরে বিধবা নারীকে দলবদ্ধ ধর্ষণ : প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩২:৫৬ অপরাহ্ণ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাংগাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে এক বিধবা নারীকে দলবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামি মো. আলমগীর ফকিরকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার ২৫ আগস্ট রাতে ঢাকার আশুলিয়া থেকে র‌্যাব-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প ও র‌্যাব-৪-এর সিপিসি-২, নবীনগর ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে ঢাকার আশুলিয়া থানাধীন বলিভদ্র বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে আলমগীর ফকিরকে গ্রেপ্তার করা হয়। তিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা এবং মামলার প্রধান আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ও ঘটনার সঙ্গে জড়িত আসামিরা পূর্বপরিচিত ছিলেন। গত ১ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আলমগীর ফকিরের কথায় তার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন ওই নারী। পথে একটি নির্জন এলাকায় পূর্বপরিকল্পিতভাবে অবস্থান নেয়া আসামিরা তাকে জোরপূর্বক দলবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা স্বর্ণালংকার ও মোবাইল ফোনও নিয়ে নেয়া হয়।

ঘটনার পর ভুক্তভোগী নিজে বাদী হয়ে নাগরপুর থানায় মামলা করেন। মামলাটি ২ আগস্ট দায়ের করা হয়। এতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ধারা এবং দণ্ডবিধির ৩৭৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলা নম্বর-০৩।

র‌্যাব আরও জানায়, মামলা দায়েরের পর থেকেই প্রধান আসামি আলমগীর ফকির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। ঘটনার পর থেকেই তাকে ও অন্য আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল র‌্যাব।

গ্রেপ্তার আলমগীর ফকিরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :