ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল সাতক্ষীরা মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’-এর আলোচনা সভা শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, উদ্ধার ও গ্রেফতার ২ “নির্বাচনী দায়িত্ব পালনে গোপালগঞ্জ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ”  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে নবীন বরণ : দেশপ্রেম ও নেতৃত্ব বিকাশের আহ্বান ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান গোপালগঞ্জ বিল থেকে জাল উঠানোকে কেন্দ্র করে দুই গ্রাম পুলিশকে মারপিট  সড়কে বাস ও প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ২ রাজিবপুরে স্ববল প্রকল্পের ৪ হাজার ২০০টি গাছের চারা বিতরণ বাস-কনটেইনারের সংঘর্ষে পথচারীর মৃত্যু

বরুড়ায় শিশু-কিশোর ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক উঠান বৈঠক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:২৬ অপরাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়া উপজেলায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ে অধিকার, স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এ আয়োজন করে কুমিল্লা জেলা তথ্য অফিস।

সোমবার ১০ আগস্ট সকালে উপজেলার জালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম (১ম সংশোধিত)’ প্রকল্পের জিওবি (GOB) খাতের আওতায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিপুল সংখ্যক নারী, কিশোর-কিশোরী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

কুমিল্লা জেলা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকার মহাপরিচালক মো. আবদুল জলিল।

প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুল জলিল বলেন, “একটি আদর্শ ও বৈষম্যহীন সমাজ গঠনে শিশু, কিশোর-কিশোরী ও নারীদের অধিকার সংরক্ষণ এবং তাদের সার্বিক উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের এই প্রচার কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে তৃণমূল পর্যায়ের মানুষকে সচেতন করা, যাতে তারা নিজেদের অধিকার ও করণীয় সম্পর্কে জানতে পারেন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ছাইফুল ইসলাম, ভবানীপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. বিল্লাল হোসেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবিরসহ অন্যান্যরা।

বৈঠকে বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধ, শিশু শ্রম বন্ধ, কিশোর-কিশোরীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য সচেতনতা এবং নারী ক্ষমতায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পরে উপস্থিত মা ও শিশুদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও বিভিন্ন প্রচারসামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বৃদ্ধি এবং শিশু ও নারীর উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :