ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল সাতক্ষীরা মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’-এর আলোচনা সভা শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, উদ্ধার ও গ্রেফতার ২ “নির্বাচনী দায়িত্ব পালনে গোপালগঞ্জ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ”  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে নবীন বরণ : দেশপ্রেম ও নেতৃত্ব বিকাশের আহ্বান ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান গোপালগঞ্জ বিল থেকে জাল উঠানোকে কেন্দ্র করে দুই গ্রাম পুলিশকে মারপিট  সড়কে বাস ও প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ২ রাজিবপুরে স্ববল প্রকল্পের ৪ হাজার ২০০টি গাছের চারা বিতরণ বাস-কনটেইনারের সংঘর্ষে পথচারীর মৃত্যু

সুনামগঞ্জে সাবেক এমপি নাছির চৌধুরীর গলায় রামদা ধরে সম্পত্তি রেজিস্ট্রির অভিযোগ : সৎ ভাইসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৭:৩১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনের সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর গলায় রামদা ধরে বাড়িসহ সম্পত্তি রেজিস্ট্রি করে নেয়ার অভিযোগে তাঁর তিন সৎ ভাইসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এমপি নাছির উদ্দিন চৌধুরীর স্ত্রী পারভিন আক্তার বাদী হয়ে সুনামগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।

মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক মো. জসিম অভিযোগের বিষয় তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।

মামলার প্রধান আসামিরা হলেন নাছির উদ্দিন চৌধুরীর তিন সৎ ভাই—মঈন উদ্দিন চৌধুরী মাসুক, মিজানুর রহমান চৌধুরী ও মোসলেহ উদ্দিন চৌধুরী। অন্য আসামিরা হলেন দিরাই উপজেলার মাতারগাঁও গ্রামের আমিরুল ইসলাম, পুরাতন কর্ণগাঁও গ্রামের ছয়ফুল চৌধুরী, দলিল লেখক মুজিবুর রহমান, তাজুল ইসলাম এবং মোহরার মমতাজ বেগম।

মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, নাছির উদ্দিন চৌধুরী অসুস্থ ও শারীরিকভাবে দুর্বল থাকার সুযোগ নিয়ে আসামিরা তাঁকে ভয়ভীতি দেখান। একপর্যায়ে তাঁর গলায় রামদা ধরে বাড়িসহ বিভিন্ন সম্পত্তির দলিলে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানালে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ রয়েছে। বাদীপক্ষের দাবি, অসুস্থতার সুযোগ নিয়ে সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যেই এসব দলিল সম্পাদন করা হয়েছে।

তবে আসামিপক্ষ থেকে এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তারা জানিয়েছে, আইনিভাবেই এ বিষয়টি মোকাবিলা করা হবে।

সাবেক এ সংসদ সদস্যের সম্পত্তি জোরপূর্বক রেজিস্ট্রি করে নেওয়ার এ ঘটনাকে কেন্দ্র করে সুনামগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চরম আলোড়ন সৃষ্টি হয়েছে। এখন সিআইডির তদন্ত প্রতিবেদনের ওপরই নির্ভর করছে পরবর্তী আইনি পদক্ষেপ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :