ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল সাতক্ষীরা মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’-এর আলোচনা সভা শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, উদ্ধার ও গ্রেফতার ২ “নির্বাচনী দায়িত্ব পালনে গোপালগঞ্জ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ”  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে নবীন বরণ : দেশপ্রেম ও নেতৃত্ব বিকাশের আহ্বান ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান গোপালগঞ্জ বিল থেকে জাল উঠানোকে কেন্দ্র করে দুই গ্রাম পুলিশকে মারপিট  সড়কে বাস ও প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ২ রাজিবপুরে স্ববল প্রকল্পের ৪ হাজার ২০০টি গাছের চারা বিতরণ বাস-কনটেইনারের সংঘর্ষে পথচারীর মৃত্যু

সৎ মার সাথে গোসল করতে গিয়ে নদীতে ডুবে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৭:৩১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের কুরবাননগর ইউনিয়নের গুদারগাওয়ে সৎ মায়ের সাথে সুরমা নদীতে গোসল করতে গিয়ে ১ম শ্রেণীর এক শিশু শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যেুর খবর পাওয়া গেছে।

নিহত শিক্ষার্থীর নাম জাকিয়া সুলতানা (৭)। সে গুদারগাও গ্রামের দিনমজুর তাজ উদ্দিনের মেয়ে।

আজ সকাল সাড়ে ১১ টায় সদর উপজেলার গুদারগাও সুরমা নদীর তীরে ঘটনাটি ঘটেছে।

জানা যায়, প্রতিদিনের ন্যায় জাকিয়া সুলতানা সৎ মা আম্বিয়া বেগমের সাথে গোসল করতে গিয়ে সৎ মা গোসল করে বাড়ি ফিরলেও জাকিয়ার আর ফেরা হলো না নিজ বাড়িতে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদীতে শিক্ষার্থীর সন্ধানে কাজ করছে।

শিক্ষার্থীর বাবা তাজ উদ্দিন বলেন, আমার ২য় স্ত্রী আম্বিয়া বেগম আমাকে বলেছে জাকিয়াকে নিয়ে গোসল করতে যাওয়ার পর জাকিয়া ঘাটে পিচ্ছিল খেয়ে নদীতে পড়ে যায়। তখন সৎ মা আম্বিয়া বেগম তাকে উদ্ধার না করে বসতঘরে চলে আসেন। জাকিয়া পানিতে পড়ে মৃত্যুর বিষয়ে ঘরের কাউকেই জানায়নি।

সৎ মা আম্বিয়া বেগম বলেন, জাকিয়া সুলতানাকে নিয়ে আমি গোসল করতে যাই। হঠাৎ দেখি সে পিচ্ছিল থেকে নদীতে পড়ে গিয়ে ডুবে যাচ্ছে। ঠিক সেই মুহুর্তে আমার মাথায় কোন কাজ করেনি। পানিতে পড়ার বিষয়টি কয়েক ঘন্টা পর তার বাবাকে জানিয়েছি।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো রতন শেখ বলেন, ঘটনাটি শুনার পর আমি সৎ মাকে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করার পর পরিপূর্ণ কোন তথ্য পাইনি। তবে তদন্তের স্বার্থে সঠিক তথ্য উদঘাটনের জন্য প্রয়োজনে সৎ মাকে আবার জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনাস্থলে ডুবুরি দল সহ আমরা কাজ করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :