জামালপুরে ইটের ভাটায় গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু
- আপডেট সময় : ১২:২৬:২০ পূর্বাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে
রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ইটের ভাটার গর্তে জমে থাকা পানিতে ডুবে মুস্তাকিম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার ৯ আগষ্ট বিকেল ৩টার দিকে উপজেলার হাজরাবাড়ি পৌরসভার চর-আদিয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ওই শিশু একই এলাকার মঞ্জুরুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে সহপাঠীর সাথে খেলছিলো ওই শিশু।
খেলতে খেলতে হঠাৎ নিখোজ হয় তারা। বাড়ির পাশেই অবস্থিত মা ব্রিকস নামে ইটের ভাটার গর্তে জমে থাকা পানি থেকে তার সহপাঠীকে উদ্ধার করেন স্থানীয় এক ব্যক্তি। মুস্তাকিমকে না পেয়ে পরিবারের লোকজন খোজাখুজি করতে থাকেন। খোজাখুজির এক পর্যায়ে ইটের ভাটার সেই গর্তেই ভাসতে দেখে। তারপর সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানা যাবে।




















