ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল সাতক্ষীরা মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’-এর আলোচনা সভা শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, উদ্ধার ও গ্রেফতার ২ “নির্বাচনী দায়িত্ব পালনে গোপালগঞ্জ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ”  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে নবীন বরণ : দেশপ্রেম ও নেতৃত্ব বিকাশের আহ্বান ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান গোপালগঞ্জ বিল থেকে জাল উঠানোকে কেন্দ্র করে দুই গ্রাম পুলিশকে মারপিট  সড়কে বাস ও প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ২ রাজিবপুরে স্ববল প্রকল্পের ৪ হাজার ২০০টি গাছের চারা বিতরণ বাস-কনটেইনারের সংঘর্ষে পথচারীর মৃত্যু

শাহ আরেফিন আস্থানায় খাদেমের বিরুদ্ধে ভারসাম্যহীন নারীকে কক্ষে নেয়ার অভিযোগে বহিষ্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৮:১৮ পূর্বাহ্ণ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শাহ আরেফিন (রাঃ) আস্থানায় এক খাদেমের বিরুদ্ধে মানসিক ভারসাম্যহীন এক নারীকে জোরপূর্বক কক্ষে নিয়ে যাওয়াসহ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ভক্তবৃন্দের মধ্যে ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

অভিযোগের বিষয়ে স্থানীয় ভক্তবৃন্দের দাবি, শাহ আরেফিন এলাকার বাসিন্দারা হাসুন আলী ওরফে ‘হাসুইন্না’ নামের ওই খাদেমকে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এর আগে ওই নারীকে জোর করে খাদেমের কক্ষে নিয়ে যাওয়ার একটি দৃশ্য আস্থানার সিসিটিভি ফুটেজে দেখা গেছে বলেও স্থানীয়রা দাবি করেছেন। কিছু সংখ্যক নেশাগ্রস্ত ও চোরাকারবারি লোকজন দ্বারা মোকাম কমিটি গঠন করার কারণে তাদের যোগসাজশে ভক্তবৃন্দের সাথে অনৈতিক কার্যকলাপে জড়িত হওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই নারীর চিৎকার শুনে কয়েকজন ঘটনাস্থলে ছুটে যান। সেখানে তারা খাদেমকে ওই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করেন। লম্পট খাদেম সহ বর্তমান কমিটি বাতিলের জোর দাবি জানিয়েছেন এলাকার কিছু সংখ্যক ভক্তবৃন্দ। তারা আরো বলেন, হযরত শাহজালাল (রাঃ) আলাইহি মোকামের স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরে আসলেও হযরত শাহ আরেফিন রাঃ মোকাম-আস্তানার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে শাহ আরেফিন আস্থানার মাজার কমিটির সাধারণ সম্পাদক আলম সাব্বির বলেন, ঘটনাটি জানার পরপরই মাজার কমিটি ও খাদেম কমিটি বসে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। যে নারীকে নিয়ে অভিযোগ উঠেছে, তাকে আমরা সেখানে পাইনি। তবে পবিত্র মাজারের ভেতরে কোনো নারীকে কক্ষে নিয়ে যাওয়ার মতো কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আমরা মাজার বা খাদেম কমিটির দায়িত্বে রাখবো না।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ভক্তবৃন্দ বলেন, স্থানীয় জনগণকে নিয়ে অভিযুক্ত খাদেমকে শাস্তি দিয়ে তাৎক্ষণিকভাবে মাজার ও খাদেম কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে ওই ব্যক্তি মাজার কমিটি বা খাদেম কমিটির কোনো দায়িত্বে থাকতে পারবেন না। এমনকি মোকামের বর্তমান কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠন করারও দাবি জানাই স্থানীয় প্রশাসনের কাছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত হাসুন আলী ওরফে ‘হাসুইন্না বলেন, একটি কুচক্রী সিন্ডিকেট মহলের স্বার্থ হাসিলের জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে অবৈধভাবে আমাকে বহিষ্কার করেছে।

তাহিরপুর উপজেলা নিবাহী কর্মকর্তা বলেন, ভক্তবৃন্দ বা মোকাম কমিটির কেউ যদি অভিযোগ করে তাহলে তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :