ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের অবাধ বিচরণ, আতঙ্কে রোগী-স্বজনরা এমপি কামরুজ্জামান কামরুলের নির্দেশে তিন শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন বিএনপি নেতা কামাল হোসেন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মধ্যনগরে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দামের ফাঁসির রায়ের প্রতিবাদে দেবীগঞ্জে মিছিল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ

এমপি কামরুজ্জামান কামরুলের নির্দেশে তিন শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন বিএনপি নেতা কামাল হোসেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫১:৪৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের নির্দেশে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের তিন শিক্ষার্থীর এইচএসসি পর্যায়ে ভর্তির দায়িত্ব নিয়েছেন শিক্ষানুরাগী ও বিএনপি নেতা কামাল হোসেন।

দায়িত্ব নেয়া শিক্ষার্থীরা হলেন—সুব্রত বর্মণ, হৃদয় চন্দ্র দে ও কামরান হোসেন জয়। সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও নিবন্ধন কার্ডে তাদের শিক্ষাপ্রতিষ্ঠান, মানবিক বিভাগ ও অন্যান্য শিক্ষাগত তথ্যের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আর্থিকসহ বিভিন্ন কারণে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে বিষয়টি সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের নজরে আসে। পরে তাঁর নির্দেশনায় শিক্ষার্থীদের এইচএসসিতে ভর্তির দায়িত্ব নেন কামাল হোসেন।

কামাল হোসেন মধ্যনগর বি.পি. উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্য এবং বর্তমানে এডহক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।

শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে এ উদ্যোগকে স্থানীয়ভাবে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, আর্থিক সংকটে থাকা মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের পাশে সমাজের বিত্তবান ও শিক্ষানুরাগীরা এগিয়ে এলে উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :