ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের অবাধ বিচরণ, আতঙ্কে রোগী-স্বজনরা এমপি কামরুজ্জামান কামরুলের নির্দেশে তিন শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন বিএনপি নেতা কামাল হোসেন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মধ্যনগরে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দামের ফাঁসির রায়ের প্রতিবাদে দেবীগঞ্জে মিছিল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ

নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দামের ফাঁসির রায়ের প্রতিবাদে দেবীগঞ্জে মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪০:১৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেনের ফাঁসির রায়ের প্রতিবাদে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। দেবীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার ২২ সেপ্টেম্বর রাতে পৌর এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে পৌরসভার নতুনবন্দর এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও প্রকাশের পর বিষয়টি সামনে আসে। ভিডিওতে শিমুল ইসলামকে মিছিলের নেতৃত্ব দিতে এবং স্লোগান দিতে দেখা যায়। মিছিলে প্রায় ৮ থেকে ১০ জন অংশ নেন বলে জানা গেছে।

ভিডিওতে অংশগ্রহণকারীদের ‘ক্যাঙ্গারু কোর্টের অবৈধ রায়, মানি না মানব না’ এবং ‘সাদ্দাম ভাইয়ের রায়, মানি না মানব না’ স্লোগান দিতে শোনা যায়।

মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে দেবীগঞ্জ থানা পুলিশ। বুধবার রাতে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া বলেন, ‘ভিডিওটি আমাদের নজরে এসেছে। মিছিলে অংশগ্রহণকারীদের বিষয়ে আমরা তথ্য সংগ্রহ ও অভিযান অব্যাহত রেখেছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :