ঢাকা ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের অবাধ বিচরণ, আতঙ্কে রোগী-স্বজনরা এমপি কামরুজ্জামান কামরুলের নির্দেশে তিন শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন বিএনপি নেতা কামাল হোসেন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মধ্যনগরে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দামের ফাঁসির রায়ের প্রতিবাদে দেবীগঞ্জে মিছিল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ

সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:২০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : সরকারি জীবন বীমা কর্পোরেশনের উদ্যোগে সাতক্ষীরায় “ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর সকালে সাতক্ষীরা সেল্স অফিস-৭২ এ উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবন বীমা কর্পোরেশনের প্রধান কার্যালয়ের উন্নয়ন বিভাগের জেনারেল ম্যানেজার মো. লিয়াকত আলী খান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা রিজিওনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. আতিয়ার রহমান, প্রধান কার্যালয়ের উন্নয়ন বিভাগের ম্যানেজার মো. মাজেদুল ইসলাম সরকার এবং সাতক্ষীরা কর্পোরেট সেবা দপ্তরের ম্যানেজার-ইনচার্জ দীপঙ্কর কুমার শিউলী।

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সেল্স অফিস-৭২ এর সেল্স ম্যানেজার সুব্রত কুমার সানা।

সভায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি ও পর্যালোচনা, ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় মাঠপর্যায়ে বীমা কার্যক্রম আরও গতিশীল করা, নতুন ব্যবসা বৃদ্ধির সুযোগ কাজে লাগানো এবং গ্রাহকদের উন্নত সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীদের পেশাগত দায়িত্ব পালনে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায়িক কার্যক্রমকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেয়া হয়।

এ সময় জীবন বীমা কর্পোরেশনে কর্মরত বিভিন্ন শাখার ইনচার্জ, উন্নয়ন ম্যানেজার ও উন্নয়ন অফিসার সহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :