ঢাকা ১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় প্রাথমিকের ১৯৯ সহকারী শিক্ষকের নিয়োগপত্র প্রদান, বাদ পড়লেন ৪ জন সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক আতাহার কেন্দ্রীয় জামে মসজিদে মাদকবিরোধী লিফলেট বিতরণ দেশের স্বার্থে সকলেরই ঐক্যবদ্ধ থাকা জরুরি : অপর্ণা রায় দাস ডেঙ্গু রোগী ২৪ ঘণ্টায় ৩৩ শনাক্ত, হাসপাতালে ভর্তি ৮০ আমতলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সিজন-২ উদ্বোধন পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

ডেঙ্গু রোগী ২৪ ঘণ্টায় ৩৩ শনাক্ত, হাসপাতালে ভর্তি ৮০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:৩৯ অপরাহ্ণ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৮০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার ২৫ সেপ্টেম্বর জেলা সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৩৩ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও ৮ জন নারী। তাদের মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৩২ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন ৮০ জন রোগীর মধ্যে ৫৪ জন পুরুষ ও ২৬ জন নারী। এর মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৬৯ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, নাচোলে ২ জন এবং ভোলাহাটে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৬৬০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১ হাজার ৪৪৬ জন, শিবগঞ্জে ৭৮ জন, গোমস্তাপুরে ৪৬ জন, নাচোলে ৩৪ জন এবং ভোলাহাটে ৫৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় একজনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে ৩৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে মশারি ব্যবহার করতে হবে। পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :