ঢাকা ১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় প্রাথমিকের ১৯৯ সহকারী শিক্ষকের নিয়োগপত্র প্রদান, বাদ পড়লেন ৪ জন সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক আতাহার কেন্দ্রীয় জামে মসজিদে মাদকবিরোধী লিফলেট বিতরণ দেশের স্বার্থে সকলেরই ঐক্যবদ্ধ থাকা জরুরি : অপর্ণা রায় দাস ডেঙ্গু রোগী ২৪ ঘণ্টায় ৩৩ শনাক্ত, হাসপাতালে ভর্তি ৮০ আমতলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সিজন-২ উদ্বোধন পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

দেশের স্বার্থে সকলেরই ঐক্যবদ্ধ থাকা জরুরি : অপর্ণা রায় দাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:৩৬ অপরাহ্ণ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর সভাপতি অপর্ণা রায় বলেন, আমার কাছে আমার দেশ বড়। একজন জাতীয়তাবাদী বাংলাদেশি হিসেবে আমি সব সময়ই দেশের পক্ষে। ধর্ম নিয়ে যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় আমি সবসময়ই তাদের বিরুদ্ধে সোচ্চার। তাই আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকা খুবই প্রয়োজন।

বাবু বিধান বিহারী গোস্বামীর সভাপতিত্বে ও সুশান্ত কুমার চক্রবর্তী সঞ্চালনায় বাংলাদেশ হিন্দু মহাজোটের প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় দাস একথা বলেন।

তিনি আরো বলেন , অবিলম্বে গাইবান্ধার রাম মন্দিরের বিষয়টি সরকারের পক্ষ থেকে নিষ্পত্তি করে সনাতনীদের রাম মুর্তি নির্মাণের সুযোগ করে দেওয়া প্রয়োজন।

ঢাকাস্থ জাতীয় শিব মন্দিরে দিনব্যাপী অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু মহাজোটের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তপন চন্দ্র মজুমদার, সুভাষ চন্দ্র দাস , অভয় রায় , স্বপন কুমার সাহা , দেবাশীষ, নয়ন সাহা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :