ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, জব্দ ইঞ্জিনচালিত নৌকা ‎সাতক্ষীরায় আদালতের আদেশ উপেক্ষা করে স্থাপনা নির্মাণের প্রতিবাদে এক গৃহবধূর সংবাদ সম্মেলন পঞ্চগড়ে ৬ কোটির সেতু ও সংযোগ সড়ক খুলে দেয়ার দুই মাসেই ধ্বস, এলাকাবাসীর ক্ষোভ  সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা গুড়পুকুরপাড়ে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব মনসা পূজা সুনামগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৬৩ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু স্বপ্ন পূরণের আলোচনায় এম শহীদ, চামরদানী ইউনিয়নে বাড়ছে রাজনৈতিক সক্রিয়তা মাভাবিপ্রবির সঙ্গে চীনের বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজের আগ্রহ লি শাওফেংয়ের

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৭:৪৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৪ সেপ্টেম্বর সকাল ১০টায় সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় সংগঠনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় হল এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং নিজেকে এডিস মশা থেকে রক্ষা করা।

এডিস মশার প্রজনন রোধে জমে থাকা পানি পরিষ্কার করাসহ সপ্তাহে অন্তত ১ দিন বাড়ি ও আশপাশ ভালো করে পরিষ্কার করা, খোলা পাত্র ঢেকে রাখতে হবে। যেমন ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের পাত্র বা বালতিতে যেন পানি জমে না থাকে।

স্কুল, কলেজ, বা আশপাশের হাটবাজারে আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট স্থান ব্যবহার করা,মশার কামড় থেকে সুরক্ষার থাকতে মশারি ব্যবহার কর, দিন বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।

শরীর ঢেকে থাকে এমন পোশাক বা লম্বা হাতা শার্ট ও লম্বা প্যান্ট পরা।

ত্বকে মশা নিরোধক ক্রিম বা স্প্রে ব্যবহার করতে হবে।জ্বর, গায়ে ব্যথা বা র‍্যাশ হলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করতে হবে। এসময় ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অন্যান্য জেলার তুলনায় সাতক্ষীরা জেলায় ডেঙ্গুর প্রকোপ তুলনামূলকভাবে অনেক কম। জেলার মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জেলার সকলকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও সুরক্ষার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে বলে জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর হাসপাতালের আরএমও ডাঃ মোঃ আবদুর রহমান, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি আ ম আখতারুজ্জামান মুকুল ও সিএম নাজমুল ইসলাম প্রমূখ। ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভার শেষে ছাত্ররা সদর হাসপাতাল সংলগ্ন বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।

এ সময় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ক্লিনিকের প্রতিনিধি ও সদর হাসপাতালের নার্সরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

আপডেট সময় : ১২:১৭:৪৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬