ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারের মেয়াদ পূর্তির আগেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী সাতক্ষীরা ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে কৃষি ব্যাংকের র‌্যালি ও সমাবেশ  সাতক্ষীরা জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম আগামীকাল সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় পাওনা টাকার জন্য বৃদ্ধকে তিন দিন শিকলে বেঁধে নির্যাতন কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক সাতক্ষীরায় প্রাথমিকের ১৯৯ সহকারী শিক্ষকের নিয়োগপত্র প্রদান, বাদ পড়লেন ৪ জন সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক

সাতক্ষীরা জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল ও সমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:০৫ অপরাহ্ণ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৫সেপ্টেম্বর বিকেলে যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ব্যানার ফেস্টুন সহকারে একটি বিশাল প্রতিরোধ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চায়না বাংলা শপিং কমপ্লেক্সের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম বাবুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য জ্বালাও পোড়াও করে নৈরাজ্য সৃষ্টিকারী আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জাতীয়তাবাদী দল বিএনপি সদা প্রস্তুত আছে। ফ্যাসিবাদ আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সবসময় মাঠে থাকবে। পৃথিবীর ইতিহাসে এমন কোন দৃষ্টান্ত নাই দেশের জনগণ দ্বারা বিতাড়িত হয়ে আবার দেশে প্রত্যাবর্তন করেছে কোন দেশে এমন কোন নজীর নেই। খুনী শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করার ঘোষণা দিয়েছে। তার আশা কখনো সফল হবে না। তাকে ভারত থেকে এনে ফাঁসিতে ঝুলানো হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুজ্জামান সজীব, সাতক্ষীরা পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহিন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম কল্লোল, সাবেক সহসাংগঠনিক সম্পাদক কাজী রাসিউল করিম রোমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সুমন রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক উজ্জ্বল সাধু প্রমূখ। এ সময় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :