ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩ নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মনজু’র মতবিনিময় সভা গোপালগঞ্জ বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ, আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান  গোপালগঞ্জের জনজীবন অনেকটাই স্বাভাবিক : ঢাকা রেঞ্জ ডিআইজি তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ : পুলিশ কনস্টেবলসহ আটক ২ পাটকেল ঘাটা তালা সমাজসেবা অফিসের ৬৫ লক্ষাধিক টাকা সুদমুক্ত ঋন বিতরণ নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য রূপান্তরে উই হ্যাভ এ প্ল্যান, আওয়ার গ্রিন প্রাইম মিনিস্টার হ্যাজ এ প্ল্যান : ড. সাইমুম পারভেজ  চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত আমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভা গোপালগঞ্জে ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি

নিখোঁজ স্কুলছাত্র সিয়ামের সন্ধানের দাবিতে পঞ্চগড়ে মহাসড়ক অবরোধ, ২ ঘণ্টা যানজট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:২৩ অপরাহ্ণ, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী শেখ সিয়াম নিখোঁজ হওয়ার পাঁচ দিন পেরিয়ে গেলেও কোনো সন্ধান মেলেনি। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও সিয়ামকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে মানববন্ধন এবং মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

সোমবার ১৬ নভেম্বর দুপুরে বোদা বাসস্ট্যান্ড এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তারা জানান, বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র শেখ সিয়াম গত ১২ নভেম্বর সন্ধ্যায় কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। এরপর পাঁচ দিন অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা বাহিনী তার কোনো হদিস বের করতে পারেনি।

কর্মসূচিতে বক্তারা প্রশাসনের ভূমিকায় তীব্র হতাশা প্রকাশ করে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। দ্রুত সময়ের মধ্যে সিয়ামের সন্ধানে কার্যকর ও সন্তোষজনক পদক্ষেপ নেয়া না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

শিক্ষক-সহপাঠী ও এলাকাবাসীসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ এই মানববন্ধনে অংশ নেন।

একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবস্থান নিলে সড়কের দুই পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরবর্তীতে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল এবং বোদা পৌর বিএনপির সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময়ের আশ্বাস ও অনুরোধে অবরোধকারীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ রুবেল, বোদা পৌর বিএনপির সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময়, সাবেক কাউন্সিলর খাদেমুল ইসলাম এবং নিখোঁজ সিয়ামের বাবা মোঃ সল্লু ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :